শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ মার্চ ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রেমিকের বাড়ি থেকে প্রেমিকা উদ্ধার
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রেমিকের বাড়ি থেকে প্রেমিকা উদ্ধার
মঙ্গলবার ● ২৯ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রেমিকের বাড়ি থেকে প্রেমিকা উদ্ধার

--- বিশ্বনাথ প্রতিনিধি :: প্রেম মানে না রাত দিন, মানে না সমাজের বিধিনিষেধ! তাই প্রেমের টানে ইতিহাসে হয় নানান সব ঘটনা। সিলেটের বিশ্বনাথে প্রেমের টানে প্রেমিকের বাড়িতে হাজির হন ১৮ বছর বয়সী এক তরুণী।

ওই তরুণী উপজেলার নরসিংপুর গ্রামের বাসিন্দা। সোমবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে বিয়ের দাবিতে পার্শবর্তি দশদল গ্রামের সমুজ আলীর ছেলে প্রেমিক ইমরান আহমদ (২৩) এর বাড়িতে গিয়ে ওঠেন ওই তরুণী।

তবে কপাল খারাপ প্রেমিক ইমরানের। সে এসময় সিলেটে অবস্থান করছিলো। বিষয়টি ইমরান আহমদের পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে খবর দিলে এসআই জয়ন্ত সরকার ইমরানের বাড়িতে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে সন্ধ্যায় তরুণীর পরিবারের লোকজন থানায় গিয়ে এক সপ্তাহের ভেতরে ইমরানের কাছে বিয়ে দেয়ার আশ্বাস দিয়ে তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যান।

এসআই জয়ন্ত জানান, ইমরানের পরিবার ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানালে আমি সেখানে গিয়ে তরুণীকে থানায় নিয়ে আসি। পরে সন্ধ্যায় তরুণীকে ভাইয়ের জিম্মায় দেয়া হয়।

এব্যাপারে প্রেমিক ইমরান আহমদ বলেন, গতবছর তারা দু’জন বাড়ি থেকে পালিয়ে যায়। এনিয়ে ওই তরুণীর পরিবারের মামলায় প্রায় দেড়মাস তাকে জেল কাটতে হয়েছে। আজ হঠাৎ করে এই তরুণী আমার বাড়িতে যাওয়ার বিষয়টি আমি জানিনা। এসময় আমি সিলেটে ছিলাম। পরে আমি আমার পরিবারের লোকজনের কাছ থেকে জেনেছি।

সূত্র জানায়, বিশ্বনাথ পৌরসভার নরশিংপুর গ্রামের তরুণীর (১৮) সাথে রামপাশা ইউনিয়নের দশদল (কাদিপুর) গ্রামের সমুজ আলীর ছেলে ইমরান আহমদের (২৩) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। সোমবার দুপুরে প্রেমের টানে ইমরানের বাড়িতে গিয়ে উপস্থিত হন ওই তরুণী।

এ সময় ইমরান বাড়িতে ছিলেন না। তার পরিবার তরুণীকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। কিন্তু তিনি কিছুতেই প্রেমিকের বাড়ি ছাড়বেন না বলে সাফ জানালে ঘটনাটি মুঠোফোনে ইমরানকে অবগত করেন তার মা।

অপরদিকে, খবর পেয়ে ওই তরুণীর পরিবারের লোকজন ইমরানের বাড়িতে গিয়ে তরুণীকে বাড়িতে ফিরিয়ে নিতে ব্যর্থ হন। অবস্থা বেগতিক বুঝতে পেরে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চান প্রেমিক ইমরান। ওই কলের প্রেক্ষিতে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সূত্র আরও জানায়, প্রেমের টানে গত বছরের প্রথমদিকেও একবার ইমরানের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন ওই তরুণী। সে সময় পরিবারের অভিযোগ পেয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ইমরানকে আটক ও তরুণীকে উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ।

পরে তরুণীর বড়ভাই বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় প্রায় দেড়মাস জেল খাটেন ইমরান।

কথা হলে ইমরান আহমদ জানান, ‘আজ সকালে জরুরী কাজে আমি সিলেট শহরে চলে যাই। দুপুরের দিকে খবর পাই, ওই মেয়েটি (প্রেমিকা) আমার বাড়িতে চলে এসেছে। পরে, তাকে নিতে এসে তার ভাইয়েরা আমার বাড়িঘর ভাঙচুর করেছে। তাৎক্ষণিক আমি ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চাই।

তরুণীর এক ভাই ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জানান, ‘ইমরানের কারণে কোথাও আমার বোনকে বিয়ে দিতে পারছি না। সে তার ব্রেনওয়াশ করে ফেলেছে।

ঘটনাস্থলে যাওয়া বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে আমরা মেয়েটিকে ইমরান আহমদের বাড়ি থেকে থানায় নিয়ে আসি। পরে, মেয়েটির মা মেয়েটির পছন্দের পাত্রের কাছে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের জিম্মায় নিয়ে যান।





সকল বিভাগ এর আরও খবর

সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ