বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাট পুরাতন ব্যাটারির দোকানে দুর্ধর্ষ চুরি
ঘোড়াঘাট পুরাতন ব্যাটারির দোকানে দুর্ধর্ষ চুরি
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে একটি পুরাতন ব্যাটারির দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
বুধবার দিবাগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক সংলগ্ন উপজেলার রাণীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত বুধবার রাত সাড়ে ৮টায় কশিগাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল কাদের দোকানে তালা দিয়ে বাড়ি যান। বৃহস্পতিবার সকালে দোকান মালিক আব্দুল কাদের লোক মারফতে জানতে পারে তার দোকানে তালা ভেঙ্গে চুরি করা হয়েছে। তিনি এসে দোকানের ভিতরে গিয়ে দেখেন চোরেরা প্রায় সাড়ে ৯ টন পুরাতন পাউডারের ব্যাটারী, পুরাতন পানির ব্যাটারী দেড় টন, মোটসাইকেলের ব্যাটারী ৩’শ কেজি ও ২০ কেজি ওজনের একটি পিতলের বস্তা চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে দোকানের মালিক আব্দুল কাদের বলেন, সিসি ক্যামেরার হার্ডডিস্ক সহ চুরি হয়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা। তিনি জানান, এ চুরির সাথে বাজারের পাহারাদার শফিকুল সম্পূর্ণরুপে জড়িত। কারণ এসব মালামাল গুলো ট্রাকে তুলতে কমপক্ষে ৩ ঘন্টা সময় লেগেছে।
বিষয়টি ঘোড়াঘাট থানা পুলিশকে অবগত করলে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাণীগঞ্জ বাজার হাটের পাহারাদার মো. শফিকুল ইসলাম নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি মো. আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ধর্ষ চুরির ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা