সোমবার ● ৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » অবৈধ দখলে থাকা সরকারী খাস জমি উদ্ধার
অবৈধ দখলে থাকা সরকারী খাস জমি উদ্ধার
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার বগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকায় বেদখলে থাকা সরকারী খাস জায়গায় নির্মানাধীন পাকা ভবণ ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এই জায়গাটি ছিল পানি চলাচলের পথ। প্রায় ৬ শতক জমি জবর দখল করে অবৈধ ভাবে পাকা স্থাপনা গড়ে তোলে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। খবর পেয়ে ৪ এপ্রিল সোমবার বিকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ নেতৃত্বে রাউজান থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় সরকারী খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পরে পানি চলাচলের পথ মুক্ত করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, অবৈধ দখলে থাকা সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জমির মুল্য প্রায় ৩০লাখ টাকা হবে বলে স্থানীয়রা ধারন করছেন।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি