শিরোনাম:
●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
রাঙামাটি, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » নওগাঁ » পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ আত্রাইবাসী
প্রথম পাতা » নওগাঁ » পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ আত্রাইবাসী
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ আত্রাইবাসী

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বিদ্যুৎ বিভাগ রোজায় ইফতার, তারাবিহর নামাজের সময় লোডশেডিং না করার নির্দেশনা দিলেও তা মানছে না নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ অফিস। পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। পবিত্র রমজানের ইফতার তারাবি ও সেহরীর মূল সময়গুলোতে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার গ্রাহক পরিবার।
জানা যায়, উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ২২ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এ ৮ইউনিয়নের গ্রহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহের জন্য ৬টি ফিডারে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে চতুর্থ নম্বর ফিডারের আওতায় উপজেলা সদরকে নেয়া হয়েছে। যাতে গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় ৪ হাজার। উপজেলায় একাধিক ফিডার চালুর কারণে মফঃস্বল এলাকার গ্রাহকরা বিদ্যুৎ প্রাপ্তিতে হচ্ছেন চরম বৈষম্যের শিকার। জানা যায় গত কয়েকদিন থেকে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং শুরু হয়েছে। দিন রাত ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৪ থেকে ১৫ ঘন্টায় বিদ্যুৎ থাকছেনা। এদিকে অন্যান্য ফিডার উপেক্ষা করে শুধুমাত্র উপজেলা সদরের ফিডারে অধিক পরিমান বিদ্যুৎ সরবরাহ করায় মফঃস্বল এলাকার গ্রাহকরা বিদ্যুৎ প্রাপ্তিতে হচ্ছেন চরম বৈষম্যের শিকার। এ ছাড়াও প্রতিনিয়ত বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে প্রচন্ড তাপদাহ, ভেপসা গরম সেই সাথে পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ে জনজীবন উষ্ঠাগত হয়ে উঠেছে। এমনকি কোন কোন এলাকায় সারা দিন রাতই বিদ্যুৎ থাকছেনা। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এর স্বেচ্ছাচারিতায় বিদ্যুৎ সরবরাহে এ বৈষম্য বলে অনেকেরই অভিযোগ। বিশেষ করে পবিত্র এ রমজান মাসে ইফতার তারাবি ও সেহরীর সময় বিদ্যুৎ না পাওয়াতে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার তারাটিয়া মসজিদের তারাবির ইমাম হাফেজ সালমান সোহেল বলেন, তারাবি শুরুর দিন থেকেই আমরা বিদ্যুৎ পাচ্ছি না। খুব কষ্ট করে তারাবির নামাজ আদায় করতে হচ্ছে।
উপজেলার বড়ভিটা গ্রামের ওহিদুর রহমান বলেন, গাছ কাটার এক অজুহাতে প্রায় ২ দিন থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি না।
এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম শামিম আহম্মেদ বলেন, বিদ্যুৎ সরবরাহে বৈষম্য করা হয় না। তবে গত কয়েকদিন থেকে চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। এটা শুধু আত্রাই নয় সারা দেশেরই এক অবস্থা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)