শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » সাবেক সেনা সদস্যসহ তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ
প্রথম পাতা » ঝালকাঠি » সাবেক সেনা সদস্যসহ তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক সেনা সদস্যসহ তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ

--- গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের সাবেক সেনা সদস্য মোঃ মনির হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধের জেরে একে একে ৫ টি মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ভুক্তোভোগী সাবেক সেনা সদস্য মোঃ মনির হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, স্থানীয় আশ্রাব আলীর কাছ থেকে ঘর ও জমিসহ ৫ শতাংশ এবং সাড়ে ৩৫ শতাংশ জমি দেলেয়ার হোসেন দুলালের কাছ থেকে ক্রয় করে ২ কক্ষের পাকা ভবন নির্মান করে ২০ বছর ধরে বসবাস করে ভোগ দখল আছেন। দাতা গং আসমত আলীর ছেলে আশ্রাব আলী, কাওসার ও বেলায়েত এবং তার ৫ মেয়েদের মধ্যে জমির বন্টন নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় বেলায়েত তার জমিজমা বুঝিয়া পাওয়ার জন্য স্থানীয় ভাবে শালিস বৈঠকে বসলে আশ্রাব তা বর্জন করে। যেতেহু মনির হোসেন আশ্রাবের কাছ থেকে জমি ক্রয় করেছে এ কারনে জমি বন্টনের জন্য তার ও তার স্ত্রীর নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে বেলায়েত হোসেন। পরবর্তীতে বেলায়েত হোসেনের ভাই কাওসার হোসেন বাদি হয়ে আদালতে বাটোয়ারা মামলা করেন। ওই মামলা চলমান তবে ওই মামলায় মনির হোসেনকে বাদি ও বিবাদি করা হয়নি। এদিকে চাকরির সুবাদে মনির দেশের বাহিরে থাকার সুযোগে আশ্রাবের ভগ্নিপতি মালেক বাদি হয়ে মনির হোসেনের স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে একটি ৭ ধারা মামলা করেন এবং আশ্রাব আলী ও তার ভাই বেলায়েত হোসেন ২টি নন জিআর মামলা করেন। চাকুরি থেকে অবসরে এসে তার ৫ শতাংশ জমিতে ৪ কক্ষের ভবন নির্মান কাজ শুরু করলে প্রতিপক্ষ বেলায়েত হোসেন বাদি হয়ে মনির হোসেনের নামে গত ২৬ মার্চ ভবন নির্মান কাজ বন্ধের জন্য নিষেধাজ্ঞা মামলা করলেও তদন্তে সত্যতা না পাওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ২৮ মার্চ খারিজ করে দেয়। ওই মামলা খারিজ হওয়ার পরে আবারও প্রতিপক্ষ বেলায়েত হোসেন নির্মান কাজ বন্ধের জন্য নিষেধাজ্ঞা চেয়ে মনির হোসেনর স্ত্রীর নামে ২৮ মার্চ দেওয়ানি আদালতে মামলা করে। কিন্তু ওই জমি মনির হোসেনের স্ত্রীর নামে হলেও মনির হোসেনের নামের জমির ঘরের কাজ পুলিশ গিয়ে বন্ধ করে দেয়। সাবেক সেনা সদস্য মোঃ মনির হোসেন আরও অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে একে একে ৫ টি মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছে এবং ভবন নির্মান কাজ বন্ধ করে রাখায় নির্মান সামগ্রী নষ্ট হচ্ছে এবং চোর-ডাকাত ও বর্ষার আতঙ্কে পরিবার নিয়ে রাত কাটাচ্ছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত বেলায়েত হোসেন জানান, পারিবারিক বিরোধ ও মনের অমিলে দ্বন্দ্ব চলছে। তার পৈত্রিক সম্পত্তি ওয়রিশরা তাকে বিভিন্ন স্থান থেকে টুকরো টুকরো দিচ্ছে চক্রান্ত করছে। মনির হোসেন পেছনে তাদের ইন্দন দিচ্ছে এবং জমি বেশি দখলে রেখেছে। তার জমি বুঝে পাওয়ার জন্য আদালতে মামলা করা হয়েছে। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ নিয়ে কয়েক বার স্থানীয়ভাবে শালিশ বৈঠক হলেও কোন সমাধান হয়নি। বর্তমানে আদালতে মামলার কারনে জমির উপরে নিষেধাজ্ঞা জারি করায় কাজ বন্ধ করা হয়েছে এবং উভয় পক্ষকে স্থিতিঅবস্থায় থাকতে বলা হয়েছে। আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে।





ঝালকাঠি এর আরও খবর

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২
ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)