শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৩ দিনে ২ আত্মহত্যা : জনমনে উৎকন্ঠা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৩ দিনে ২ আত্মহত্যা : জনমনে উৎকন্ঠা
শুক্রবার ● ৮ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ৩ দিনে ২ আত্মহত্যা : জনমনে উৎকন্ঠা

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে তিন দিনে দুইটা আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকায় দেনার দায়ে সুমি আক্তার (৩০) নামে একজন গৃহবধূ আত্মহত্যা করেছে। সে দক্ষিণ মেহেদীনগর গ্রামের সৌদি প্রবাসী মহি উদ্দিনের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সেহেরি খাওয়ার জন্য জেগে উঠলে ঘরের লোকজন সুমির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়াকে খবর দেয়। পরে চেয়ারম্যান জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সৌদি প্রবাসীর স্ত্রী সুমি বিভিন্ন কারণে পারিবারিক প্রয়োজনে ক্ষুদ্র ঋনদানকারী সংস্থা (এনজিও) থেকে ৫/৬ লক্ষ টাকা ঋন নিয়ে কিস্তির টাকা দিতে না পারায় মনের ক্ষোভ, কষ্টে আত্মহত্যা করেছে।

অপরদিকে বৃহস্পতিবার (৭ এপ্রিল) জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় বেদে পাড়ায় মা এবং বড় বোনের উপর অভিমান করে তানিয়া আক্তার (২৪) নামে একজন আত্মহত্যা করেছে। নিহত তানিয়া ঐ এলাকার আব্দুল সোবহানের মেয়ে এবং ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জননী।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে খবর পেয়ে জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড়ের বেদে পাড়া থেকে তানিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। গৃহবধূ তানিয়া বাবার বাড়িতে বেড়াতে আসলে বৃহস্পতিবার সকালে বাচ্চার কান্নাকাটি নিয়ে বড় বোন এবং মায়ের সাথে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমানে সকাল সাড়ে নয়টার দিকে শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বিকেলে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মাত্র তিন দিনের মধ্যে পর পর দুইটা আত্মহত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে।





আর্কাইভ