শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : ইউপিডিএফ
প্রথম পাতা » খাগড়াছড়ি » নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : ইউপিডিএফ
শুক্রবার ● ৮ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : ইউপিডিএফ

--- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর মুখপাত্র অংগ্য মারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল রাজনৈতিক হীন উদ্দেশ্যে পাহাড়িদের মধ্যে নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি এই ষড়যন্ত্র বানচাল করার জন্য সকল প্রগতিশীল ও দেশপ্রেমিক দল, সংগঠন ও ব্যক্তি তথা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার ৭ এপ্রিল এক বিবৃতিতে ইউপিডিএফ নেতা অংগ্য মারমা আরও বলেন, জনগণের এক অংশকে অন্য অংশের বিরুদ্ধে, এক পার্টিকে অন্য পার্টির বিরুদ্ধে, এক জাতিকে অন্য জাতির বিরুদ্ধে এবং এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কে দিয়ে তাদের মধ্যে বিভেদ, অনৈক্য ও বিবাদ সৃষ্টি ও জিইয়ে রাখা এবং এভাবে তাদেরকে দাবিয়ে রাখা প্রতিক্রিয়াশীল শাসকগোষ্ঠীর একটি অতি পুরাতন অপকৌশল।
‘তবে সকল সময় শাসকদের এই ষড়যন্ত্র সফল হয় না’ মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়ে যখনই জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, তখনই প্রতিক্রিয়াশীলদের গণবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্ত চুরমার হয়েছে।
ইউপিডিএফ নেতা বলেন, কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীটির ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দেওয়ার ষড়যন্ত্র এমন সময় শুরু হয়েছে যখন নিরাপত্তা বাহিনীর হেফাজতে দীঘিনালায় ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা সৌরভের মৃত্যুকে কেন্দ্র করে দেশে ও বিদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। ‘এই ঝড় সামাল দিতেই কায়েমী স্বার্থান্বেষী মহলটি নতুন করে এই নিন্দনীয় কৌশলের আশ্রয় নিয়েছে’ বলে তিনি মন্তব্য করেন।
অংগ্য মারমা বলেন, শাসকগোষ্ঠীর ‘ভাগ করে শাসন করা’ ও ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে ব্যস্ত রাখা এবং আন্দোলনের শক্তি নিঃশেষিত করে দেওয়ার ঘৃণ্য কূটকৌশলের বিপরীতে নয়া যুগের পার্টি ইউপিডিএফের ঘোষিত নীতি হলো ঐক্য—সমঝোতা এবং শ্লোগান হলো “মুক্তিকামী জনতা এক হও, দমন পীড়নের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোল!” তিনি এই আন্দোলনমুখী ঐক্যে সামিল হওয়ার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসসহ পার্বত্য চট্টগ্রামের সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক ব্যক্তি ও সংগঠনের প্রতি আহ্বান জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)