শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে পৃথক পৃথক স্থানে ছিনতাই আটক-৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে পৃথক পৃথক স্থানে ছিনতাই আটক-৪
শনিবার ● ৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে পৃথক পৃথক স্থানে ছিনতাই আটক-৪

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক দুটি স্থানে ছিনতায়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি দুটি উপজেলার রামপুর টুবঘুরিয়া টু সুরা মসজিদ সড়কে ও অপরটি ঘটেছে রাণীগঞ্জ টু ডুগডুগীহাট সড়কে ঘটেছে। এই ঘটনায় উত্তেজিত জনতা ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রিক এনজিও’র এক কর্মী তার কর্মস্থল রাণীগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে রামপুর টু টুবঘুরিয়া ও সুরা মসজিদের মাঝখানে একটি ডিপ টিউবওয়েলের পাশে সড়কে কতিপয় ছিনতাইকারী তার মোটরসাইকেলটি আটক দেয়। এ সময় ছিনতাইকারীরা তার পকেটে থাকা নগদ টাকা বের করে নেয় এবং মারপিট করতে থাকে। এনজিও কর্মী সেখান থেকে সুকৌশলে মোটর সাইকেল টান দিয়ে সামনে একটি মোড়ে গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। তার আর্তচিৎকারে কাশিয়াতলা গ্রামের লোকজন বের হয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ খবরটি কোন এক ব্যক্তি ঘোড়াঘাট থানায় অবগত করলে টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে কাউকে না পেয়ে ফিরে যায়।

অপরদিকে একই দিন দিবাগত রাত আড়াই টার দিকে রাণীগঞ্জ টু ডুগডুগীহাট সড়কের মাঝখানে একটি ব্রিজের নিকট কাজী ফার্মের একটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছলে ছিনতাইকারীরা গাড়ীতে থাকা লোকজনের নিকট থেকে নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং তাদের বেদম মারপিট করে।
রিক নামের ওই এনজিও কর্মী গোবিন্দগঞ্জ উপজেলার চানপাড়া গ্রাম থেকে তার ফেলে যাওয়া হেলমেটটি খোঁজার জন্য শুক্রবার সকাল নয় টার দিকে ঘটনাস্থলে আসে। খোঁজাখুজি এক পর্যায়ে হেলমেটটি একটি ডিপ টিউবওয়েলের পাশে পায়। এ সময় সন্দেহমূলক ভাবে ডিপ টিউবওয়েলের ঘরে উঁকি মেরে দেখে তিনজন লোক ঘুমাচ্ছে। তখন তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পরতেই ওই দুই গ্রামের লোকজনকে ডেকে ডিপ টিউবওয়েলের নিকট আসলে দেখে দরজায় তালা লাগানো। এমন সময় সেখানে লোকজন ডিপ টিউবওয়েলের লাইনম্যান রামপুর টুবঘুরিয়া গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে খন্দকার মোঃ সোহানুর (৩৯) কে দেখতে পেয়ে দরজা খোলার জন্য গ্রামবাসী চাপ সৃষ্টি করে। কিন্তু সে বলে তার খালাতো ভাইয়েরা এখানে ঘুমাচ্ছে, দরজা খোলা যাবে না। এ সময় উপস্থিত লোকজন থানাতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘুমন্ত ওই তিনজন সহ লাইনম্যানকে আটক করে নিয়ে যায়।

আটকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিন্নিপাড়ার গ্রামের ইউসুফ আলী মন্ডলের পুত্র মিলন আলী মন্ডল ওরফে আঞ্জুমান (৪২) ও একই এলাকার মিজানুর রহমান মিজান (৩৪), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের হোসেন সরকারের পুত্র সানোয়ার সরকার (৪০) সহ ডিপ টিউবওয়েলের লাইনম্যান খন্দকার সোহানুর রহমান (৩৯)।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার কওে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোড়াঘাট থানা ও হাকিমপুর সার্কেল জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত

ঘোড়াঘাট :: দিনাজপুর জেলার ১৩ টি থানার মধ্যে ঘোড়াঘাট শ্রেষ্ঠ থানা ও হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে দিনাজপুর লাইন্স হলরুমে মাসিক কল্যাণসভা ও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির এর নিকট শ্রেষ্ঠ থানা ও হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামের নিকট শ্রেষ্ঠ সার্কেল হিসেবে তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য সম্মাননা স্মারক তুলে দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মার্চ-২০২২ মাসের সার্বিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ থানা ও সার্কেলকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আসলাম উদ্দিন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মো. আবু হাসান কবির বলেন, রংপুর রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন স্যারের নির্দেশে একজন পুলিশ সদস্য হিসেবে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। এ সফলতা শুধু আমার একার নয় ঘোড়াঘাট থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)