শুক্রবার ● ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » সাদিয়ার ডাক্তার হবার স্বপ্নপূরণ হল
সাদিয়ার ডাক্তার হবার স্বপ্নপূরণ হল
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ৯০তম হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মেয়ে মেধাবী শিক্ষার্থী সাদিয়া ইসলাম। সেই রাউজান সদর এলাকার দলিলাবাদ, শাহ আহমদ চৌধুরী বাড়ি মৌলানা মুহাম্মাদ ইসহাক মেয়ে। সাদিয়া ইসলাম রাউজান সরকারি কলেজ থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের ফলাফল গত সোমবার ঘোষণার পর সাদিয়া’র বাড়িতে ও গ্রাম জুড়ে আনন্দের বার্তা বইছে। এছাড়াও সাদিয়া নিজ শিক্ষাপ্রতিষ্ঠান রাউজান কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানাছেন। এই সফলতা অর্জনে সাদিয়া ইসলাম জানান, তার অদম্য ইচ্ছাশক্তিই সেই কাজে লাগিয়ে সফলতা অর্জন করেছে। সাদিয়া ছোট বেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন পূরণ করতে পেরে তিনি আনন্দিত। তিনি জানান ডাক্তার হয়ে দেশের অসহায় মানুষের সেবা করতে চাই। একজন ভালো ডাক্তার হয়ে যেন মানুষের পাশে থেকেই সেবা করতে পারি সেই দোয়াই চেয়েছেন। এ বিষয়ে রাউজান সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শর্ব্বরী দে রাত্রী জানান, ‘আমাদের কলেজের মেধাবী শিক্ষার্থী সাদিয়া ইসলাম তার মেধার জোরে সব বাধা জয় করে সেই মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। এতে আমরা খুশি। আমার তার ভর্বিষৎ সফলতা কামনা করছি। সেই যেন একজন ভালো মানের ডাক্তার হয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে পারেন।’





রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ