শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কারাগারে নিজামীর সঙ্গে দেখা করলেন স্ত্রী-ছেলে ও পুত্রবধূরা
প্রথম পাতা » অপরাধ » কারাগারে নিজামীর সঙ্গে দেখা করলেন স্ত্রী-ছেলে ও পুত্রবধূরা
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারাগারে নিজামীর সঙ্গে দেখা করলেন স্ত্রী-ছেলে ও পুত্রবধূরা

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে গাজীপুরের কাশিমপুর কারাগারে তার স্ত্রী, দুই ছেলে ও তিন পুত্রবধূ দেখা করেছেন৷

২৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে তারা কারাগারের একটি কক্ষে প্রায় আধঘন্টা অবস্থান করেন৷

এরা হলেন নিজামীর স্ত্রী সামছুন্নাহার, দুই ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও ডা. নাঈমুর রহমান এবং তিন পুত্রবধূ সুর্বণা, রাইয়ান ও ফালুয়া৷

কাশিমপুর কারাগার-২-এর জেলার মো. নাসির আহমেদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দুপুর ১২টার দিকে নিজামীর এই স্বজনরা তার সঙ্গে দেখা করেন৷

ওই সময় তারা পারিবারিক এবং নিজামীর মামলার রিভিউর বিষয়ে কথা বলেছেন৷

বেলা পৌনে ১টার দিকে তারা কারা চত্বর ত্যাগ করেন বলে জানান জেলার নাসির আহমেদ৷

এর আগে নিজামীর মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল রাখার রায় পুনর্বিবেচনার আবেদন করা নিয়ে ১৬ মার্চ বুধবার দুপুরে কারাগারে তার আইনজীবী ছেলে নাজীব মোমেনসহ তিন আইনজীবী কথা বলেন৷

ওইদিন নাজিব মোমেন ছাড়াও উপস্থিত ছিলেন দুই আইনজীবী মো. মশিউল আলম ও মো. মতিউর রহমান আকন্দ ৷

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ চলতি ২০১৬ সালের জানুয়ারিতে আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায়ই বহাল রাখে সর্বোচ্চ আদালত৷

সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর গত ১৫ মার্চ মঙ্গলবার বিচারকরা সেই রায়ে সই করেন৷ এরপর সন্ধ্যায় তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়৷

ওইদিন রাত ৯টায় বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের তিন বিচারক আসামির মৃত্যু পরোয়ানায় সই করেন৷

এরপর রাত সাড়ে ৯টার পর লাল সালুতে মুড়ে এই মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে৷ পরদিনে সকালে সেখান থেকে পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারে যাওয়ার পর তা নিজামীকে পড়ে শোনানো হয়৷





আর্কাইভ