শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ২শত বছরের ঐতিহ্যবাহী মহামুনি মেলায় পাহাড়ি বাঙালির ঢল
প্রথম পাতা » চট্টগ্রাম » ২শত বছরের ঐতিহ্যবাহী মহামুনি মেলায় পাহাড়ি বাঙালির ঢল
বৃহস্পতিবার ● ১৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২শত বছরের ঐতিহ্যবাহী মহামুনি মেলায় পাহাড়ি বাঙালির ঢল

------ আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী পাহাড়তলী ইউনিয়নের মুহামুনি গ্রামে বৈশাখী মেলা শুরু হয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলায় অবস্থিত এই গ্রামে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে বাংলার প্রাচীন এবং ঐতিহ্যবাহী মহামুনি মেলা। নতুন বর্ষ কে বরণ করে ও পুরাতন বছরকে বিদায় দিয়ে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা রাউজানের প্রাচীন ঐতিহাসিক মহামুনি বৌদ্ধ মন্দির প্রাঙ্গনে দলে দলে এসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেন এই মেলা ও তাদের উৎসব চৈত্র সংক্রান্তি। প্রতিবছর ১৩ ও ১৪ই এপ্রিল চৈত্র সংক্রান্তি পাহাড়ি বাঙালি দের মিলন মেলায় পরিনত হয় এই গ্রামে। প্রায় ২০০ বছরের পুরোনো এ মেলা প্রতি বছর চৈত্র্য সংক্রান্তির শেষ দিন থেকে শুরু করে তিনদিনব্যাপী চলতে থাকে। ঐতিহাসিক এ মেলায় চট্টগ্রাম জেলার এবং পার্বত্য আদিবাসী এবং বৌদ্ধ সম্প্রদায়ের এক মিলনমেলায় পরিনিত হয়। রাউজানে মহামুনি মেলাকে ঘিরে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় জমে থাকে। এই মেলার প্রধান আর্কষণ হলো পানি খেলা। পার্বত্য অঞ্চলের আদিবাসী মেয়েরা বিভিন্ন রকম রং পানি একে অন্যের দিকে ছুড়ে মারে। বর্ষবরণ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলেচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটকসহ গ্রামের মেয়েদের নৃত্যানুষ্ঠানের অংশগ্রহণ ও ব্যাপক আয়োজন করা হয়েছে। গত দুই বছর করোনা মহামারি কারণে এ ঐতিহ্যবাহী মেলা বন্ধ ছিলো। করোনার পরিস্থিতি উন্নতি হওয়া এবার আরোও ফিরে পেয়েছে সেই দুই’শত বছরের ঐতিহ্যবাহী উৎসব। জানা যায়, মন্দিরটিকে কেন্দ্র করে ১৮৪৩ সালে মং সার্কেল রাজা চৈত্র্যের শেষ তারিখে মেলার আয়োজন করেন। পরবর্তী সময়ে মেলাটি মহামুনি মেলা নামে পরিচিত লাভ করে। চৈত্র্য সংক্রান্তির দিন তিন পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থীরা সারাদিন অবস্থান শেষে সন্ধ্যায় বুদ্ধের পুণ্য লাভের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছরকে। একই সাথে তারা সেখানে রাত্রি যাপন করেন। রাউজানসহ পার্বত্য অঞ্চলের জন্য এ মেলা খুবই জনপ্রিয়। সকাল থেকে উৎসবমুখর হয়ে উঠছে মহামুনি। মহামুনি মেলাকে ঘিরে মন্দির চত্বরে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা, সেখানে বাহারি সামগ্রী, নানা রকম খাদ্য, হরেক রকম মিষ্টি, বাহারি প্রসাধনী, নানা রকম খাদ্যদ্রব্যসহ অসংখ্য দোকান বসেছে এই মহামুনি বৈশালী মেলায়।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মো: রোকন উদ্দিন বলেন, প্রতি বছর মহামুনি গ্রামে পহেলা বৈশাখ গিরে উৎসব মুখর হয়ে উঠে। সেখানে তিন পার্বত্য অঞ্চলের চাকমা, মারমা, ত্রিপুরাদের এক মিলন মেলায় পরিণত হয়। গত দুই বছর করোনার কারণে এ মেলা হয়নি। এবার শুরু হয়েছে মেলা। এ উৎসবে যোগ দিয়েছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও স্থানীয় উপজেলা আসা লক্ষাধিক দর্শনার্থীরা। এ মেলা গিরে আমরা প্রশাসনের হতে আইন শৃংখলা রক্ষার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। থানা পুলিশ ও গ্রাম পুলিশদের সমম্বয়ে গড়ে তোলা হয়েছে বাড়িতে নিরাপত্তা।
রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে নিশাত (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ৩নং চিকদাইর ইউনিয়নের উত্তর পাঠান পাড়া এলাকার এই ঘটনা ঘটে। সেই ঐ এলাকার জিন্নাত আলীর কন্যা। জানা যায়, নিশাত সকাল ১১ টার সময়ে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় সেই। পুকুর থেকে নিশাত ঘরে ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পরে এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় নিশাতকে দেখতে পেয়ে এলাকার লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার নিশাতকে মৃত্যু বলে ঘোষনা করেন। স্থানীয় মেম্বার আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেছে।





চট্টগ্রাম এর আরও খবর

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)