শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » আবারও বরখাস্ত হলেন কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন
প্রথম পাতা » কুষ্টিয়া » আবারও বরখাস্ত হলেন কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন
শনিবার ● ৩০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও বরখাস্ত হলেন কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: সুনামগঞ্জে দায়িত্ব পালনের সময় ২০১৭ সালে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে আবারও বরখাস্ত হয়েছেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিন। এবার হাওরে পানি ঢুকে ফসলের ক্ষতি হওয়ায় আবারও সামনে আসে ফসল রক্ষা বাঁধের অনিয়ম-দুর্নীতিগুলো। আর এতেই আবার বরখাস্ত করা হয়েছে আফছার উদ্দিনকে। বরখাস্তের এ খবর নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চল (ফরিদপুর) জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম।তিনি বলেন, তার বদলে মরফোলোজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রইচ উদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। আফসার উদ্দিন বিষয়টি ম্যানেজ করতে ঢাকায় অবস্থান করছেন বলেও জানিয়েছেন তিনি। এ ব্যাপারে বক্তব্য জানতে ফোন করলে ধরেননি আফছার উদ্দিন। মেসেজ দিয়ে তিনি জানিয়েছেন ছুটিতে আছেন। যোগাযোগ করবেন- উপ-সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। যোগাযোগ করা হলে মোস্তাফিজুর বলেন, স্যার ছুটিতে আছেন গত মাসের ২৭ তারিখ থেকে। হাওরের ঘটনা নিয়ে কিছু সমস্যা হয়েছে। স্যার প্রায় ঠিক করে ফেলেছেন। ঈদের পরে চলে আসবেন। ২০১৭ সালের এপ্রিলে সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসল রক্ষা বাঁধ ভেঙে ১৫৪টি হাওরের বোরো ফসল তলিয়ে যায়। হাওরে ফসলহানির পর ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির তদন্তে নামে দুদক। তদন্তে ঠিকাদারদের সঙ্গে যোগসাজসে ফসল রক্ষা বাধ নির্মানের ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আফছার উদ্দিনসহ ৬১ জনকে আসামি করে মামলা করে দুদক। সে সময় বরখাস্ত ও গ্রেপ্তার হন আফছার। জামিনে মুক্ত হয়ে তিনি ম্যানেজ করে আবার দায়িত্বে ফিরে আসেন। দায়িত্ব পান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে। দুদকের মামলায় অভিযুক্ত ও গ্রেপ্তার হওয়ার পরও আবার কীভাবে কুষ্টিয়ায় নির্বাহী প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন? জানতে চাইলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম বলেন, এটা নীতি নির্ধারকরা বলতে পারবেন। তিনি বলেন, দুদকের মামলা থেকে নিস্কিৃতি পেলে আবার তিনি দায়িত্বে আসতে পারবেন। এছাড়াও আফছার উদ্দিনের বিরুদ্ধে কুষ্টিয়াতেও নদী ভাঙন প্রতিরোধে জরুরি প্রতিরক্ষা কাজেও অনিয়মের বিস্তর অভিযোগ উঠেছে।

জয় নেহাল মানবিক ইউনিটের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কুষ্টিয়া :: প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার কল্যাণে পাশে থাকার প্রত্যয় নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়াইলদহ গ্রামের শতাধিক গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জয় নেহাল মানবিক ইউনিট খাদ্য সামগ্রী বিতরণ করলেন। গত ২৯ তারিখ শুক্রবার দিবাগত রাতে ঝড় বৃষ্টির মধ্যে রাতের আধারে প্রতিটি গরিব-দুঃখীদের বাড়িতে বাড়িতে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন ইউনিটের সকল সদস্যরা। জয় নেহাল মানবিক ইউনিট আঞ্চলিক কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্ণধার আবুল কালাম আজাদের নেতৃত্বে উক্ত ইউনিটের প্রতিনিধি সেলিম, রাকিব, আব্দুল্লাহ, তানিম, মিলন, লিটন সহ আরো অনেকে রাতভর ঝড় বৃষ্টিতে ভিজে প্রতিটি গরিব-দুঃখীদের ঘরে ঘরে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ বিষয়ে প্রবাসী জয় নেহাল এক বার্তায় বলেন, ঈদের আনন্দ যেন গরিব-দুঃখীদের মধ্যে মলিন না হয়ে যায়, আনন্দটা সকলের মধ্যেই যেন বিরাজ করে। এ উপলক্ষে হরিপুর বোয়াইলদহ গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী জয় নেহাল মানবিক ইউনিটের প্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। তিনি আরো বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা করা যায়। আমি আশা করি আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। সর্বশেষ তিনি তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেছেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)