শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » নাবিকদের ঈদ পুণর্মিলনী
প্রথম পাতা » চট্টগ্রাম » নাবিকদের ঈদ পুণর্মিলনী
বৃহস্পতিবার ● ৫ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাবিকদের ঈদ পুণর্মিলনী

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার সর্বস্তরের নাবিকদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ মে) দিনব্যাপী অনুষ্ঠান উপজেলার জোরারগঞ্জ জলসা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি মো. আবু তাহের ড্রাইভারের সভাপতিত্বে, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ক্যাপ্টেন জসিম উদ্দিন এবং চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ সাইফুল হাসান সুমন ও মিরসরাই নাবিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম ভূঞাঁ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ঈমন। পুণর্মিলনী অনুষ্ঠানে সর্বমোট ১৯ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় যার মধ্যে শাহ আলম ভূঞাঁ, জাহাঙ্গীর হোসাইন মাস্টার, শাহ আলম ড্রাইভার, আনোয়ার হোসেন মাষ্টার, মফিজুল হক মাস্টার, মরহুম রেজা মাস্টার, আবুল কালাম মাস্টার উল্লেখযোগ্য। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি খায়ের উদ্দিন ড্রাইভার। ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ ও মিরসরাই নাবিক কল্যাণ সমিতির উপদেষ্টা সাইফুল হাসান সুমন বলেন, ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে মিরসরাই উপজেলার সর্বস্তরের নাবিকদেরকে একত্রিত করা সম্ভব হয়েছে এবং সকলে একাত্মতা পোষণ করে। আগামীতে যাতে নাবিকদেরকে নিয়ে আরও বড় পরিসরে অনুষ্ঠান করতে পারি সেজন্য সকল নাবিকদের উৎসাহ ও সহযোগিতা কামনা করছি। উক্ত পুণর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে কর্মরত মিরসরাইয়ের প্রায় ১ হাজার নাবিক উপস্থিত ছিলেন। পুণর্মিলনী, আলোচনা সভা, ও সংবর্ধনা ও প্রীতি ভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)