বৃহস্পতিবার ● ৫ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » সমীর ত্রিপুরার মূল হত্যাকারী গ্রেফতার
সমীর ত্রিপুরার মূল হত্যাকারী গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে ৪নং লতিবান ইউনিয়নের হেলাধুলা পাড়ায় ১৫দিন পুর্বে সংঘঠিত হত্যাকাণ্ডের মূল হত্যাকারী মিন্টু বিকাশ ত্রিপুরাকে (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার ৪ মে বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মাটিরাঙ্গা থানা পুলিশ এর সহোযোগিতায় ২নং এজহারভূক্ত আসামীকে সুকৌশলে গ্রেফতার করা হয়।
পানছড়ি থানার ওসি আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় পানছড়ির সমীর ত্রিপুরার হত্যাকান্ডের ২নং এজহারভূক্ত আসামী মিন্টু বিকাশ ত্রিপুরাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এর পুর্বে ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছিল। আর শীঘ্রই বাকী ৪জন আসামীকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্যঃ গত মাসের মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে পানছড়ির ৪নং লতিবান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেলাধুলা পাড়ায় ছুরিকাঘাতে সমীর দত্ত ত্রিপুরা নিহত হয়। এ ব্যাপারে নিহতের বড় ভাই সোনা মোহন ত্রিপুরা পানছড়ি থানায় ৯জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১