শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ মে ২০২২
প্রথম পাতা » কৃষি » অনাবাদী জমিতে চাষাবাদের কোন উদ্যোগ নেই কৃষি অফিসের
প্রথম পাতা » কৃষি » অনাবাদী জমিতে চাষাবাদের কোন উদ্যোগ নেই কৃষি অফিসের
শুক্রবার ● ১৩ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনাবাদী জমিতে চাষাবাদের কোন উদ্যোগ নেই কৃষি অফিসের

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এক সময় শুস্ক মৌসুমে বোরো ধান ও বর্ষার মৌসুমে আমন ধান, আউশ ধানের চাষাবাদ করতো এই জনপদের ছোট-বড় কৃষকেরা। উপজেলার প্রায় ১৪’টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে প্রায় ১৪ হাজার ৫’শত হেক্টর ফসলী জমিতে এই চাষাবাদ হতো। বর্তমানে চাষাবাদের চাহিদা কমে নেমে এসেছে প্রায় অর্ধেকের কমে। যার কারণে রাউজানে অনাবাদি জমি বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে চাষাবাদ হচ্ছে মাত্র এই জনপদে ৭ হাজার হেক্টর জমিতে। এক সময় গরু ও নাঙ্গল দিয়ে সনাতন পদ্ধতিতে চাষাবাদ তরতো এই উপজেলার কৃষকরা। কালের বিবর্তনে এখন পাওয়ার টিলার দিয়ে জমিতে ফসলের চাষাবাদ হচ্ছে। প্রযূক্তির উন্নয়ন হলেও, কৃষকরা চাষাবাদে আগের তুলনায় কমে এসেছে চাষাবাদের দিকে। চাষাবাদে যান্ত্রিক যুগ সৃষ্টি হলেও রাউজানে দিন দিন ফসলী জমিতে চাষাবাদ কমেছে। ফসলী জমি অনাবাদী হয়ে পড়ে রয়েছে গত দেড়যুগের বেশী সময় ধরে। অনাবাদী হয়ে থাকা ফসলী জমিতে ঝোঁপ জার উঠে ভরে গেছে। আর এসব ফসলী জমিতে ভরাট করে গড়ে তুলা হচ্ছে ঘরবাড়ি। সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, রাউজান পৌরসভার পশ্চিম গহিরা, দক্ষিণ গহিরা, গহিরা মোবারকখীল, পুর্ব গহিরা, হাজী পাড়া, সুলতানপুর কাজী পাড়া, ছিটিয়া পাড়া, রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম ফতেহ নগর, নদীম পুর, গহিরা ইউনিয়নের দলই নগর, কোতোয়ালী ঘোনা, চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা, হলদিয়া ইউনিয়নের বানারস. বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর, পশ্চিম বিনাজুরী, মধ্য বিনাজুরী, লেলাংগারা, ৭নং রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান, মঙ্গলখালী, খলিলাবাদ, ৮নং কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর, পশ্চিম কদলপুর বড়ুয়া পাড়া, পাহাড়তলী ইউনিয়নের উনসত্তর পাড়া, খৈয়াখালী, বদুপাড়া, মহামুনি, বহলপুর, দেওয়ানপুর, ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধাঁর মানিক, পুর্ব আধাঁর মানিক, পশ্চিম আধাঁর মানিক, হোয়ারা পাড়া, বড়ঠাকুর পাড়া, সাতবাড়িয়া, হামজার পাড়া, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া, ডেমখালী, মগদাই, আবুর খীল, বদু মন্সি পাড়া, মীরধার পাড়া, উরকিরচর ইউনিয়নের হারপাড়া, মাইশকরম, মীরা পাড়া, আবুর খীল, খলিফার ঘোনা, উরকিরচর, নোয়াপাড়া ইউনিরয়নের পটিয়া পাড়া সামমাহলদার পাড়া, মোকামী পাড়া, কচুখাইন, পালোয়ান পাড়া, উভলং, শেখপাড়া, বাগোয়ান ইউনিয়নের গশ্চি, পাচঁখাইন, দেওয়ার পুর, কোয়েপাড়া এলাকায় বিপুল পমিান ফসলী জমি গত এক যুগ ধরে অনাবাদী হয়ে পড়ে রয়েছে। এক সময়ে অনাবাদী হয়ে পড়ে থাকা ফসলী জমি গুলোতে শুস্ক মৌসুমে বোরো ধান, বর্ষার মৌসুমে আমন ধান, আউশ ধানের চাষাবাদ করতো কৃষকেরা। স্থানীয় কৃষকরা জানান, ধান চাষে আর্থিক লোকসানে চাষাবাদ থেকে আগ্রহ হারিয়েছে তারা। অনেকেই চাষাবাদ ছেড়ে দিয়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছে। অন্যদিকে সরকার ফসলী জমি অনাবাদী না রাখার জন্য কৃষকদের সার, বীজ, বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে রাউজান উপজেলা কৃষি আফিসার ইমরান হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি জানান, রাউজানে ১৪ হাজার হেক্টর ফসলী জমি রয়েছে। ১৪ হাজার ফসলী জমির মধ্যে ৩শত ৪০ হেক্টর ফসলী জমি একযুগ ধরে অনাবাদী হয়ে রয়েছে। অপরদিকে উপজেলা কৃষ্ িঅফিসারের দেওয়া তথ্য সঠিন নয় বলে মনে করেন এলাকার লোকজন। তাদের দাবি রাউজানের বিভিন্ন এলাকায় ৭ হাজার হেক্টর পরিমান ফসলী জমি এক যুগ ধরে অনাবাদী হয়ে পড়ে আছে। রাউজানে কি পরিমান জমি অনাবাদী হয়ে রয়েছে তা সঠিকভাবে জরিপ করে অনাবাদী জমিকে চাষাবাদের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকার লোকজন।





আর্কাইভ