শনিবার ● ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রদীপের আলোয় বাংলাদেশের মানচিত্র
প্রদীপের আলোয় বাংলাদেশের মানচিত্র

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি হাসপাতাল এলাকার নার্সিং ট্রেনিং সেন্টার এর মাঠে প্রদীপের আলোয় বাংলাদেশের মানচিত্র তৈরী করে ভিন্ন আঙ্গিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুচনা করেছে কয়েকজন উদ্যোমী তরুন৷ দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন কিন্তু উদ্যোমী এই তরুনরা একেবারে ভিন্ন ধারায় দিবসটি স্মরণ করেন ৷ ২৬ মার্চ শুরুতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র তৈরী করে বাংলাদেশের স্বাধীনতার অগ্রপথিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ মুক্তিযোদ্ধাদের তথা মুক্তিমুদ্ধে সম্ভ্রম বিসর্জন দানকারী মা বোনদের কৃতজ্ঞতার সহিত স্মরণ করে দিবসটি কে আরো উল্লেখযোগ্য করেন৷
তরুনরা জানান, প্রদীপের আলোয় বাংলাদেশের মানচিত্র তৈরী করে স্বাধীনতা দিবস পালনের একমাত্র উদ্দেশ্য স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানানো এবং দিবসটির তাত্পর্যর গভীরতা অনুধাবন করা৷ 
সম্পূর্ণ নিজ উদ্যোগে এবং নিজ খরচে বিশাল এই প্রদীপের আলোয় বাংলাদেশের মানচিত্র তৈরী করেন বলে জানান তরুনরা৷
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র তৈরী করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ও শহীদদের স্মরনকারী তরম্ননরা হলো সাজেদুর রহমান সাজু, নোমান, আবির, বিজয়, স্বাধীন, রাজু, ইমরান, যুবরাজ, আরিফ ও হাসান ৷





লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ