শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » জাহাজে ডুবে নিহত দুই নাবিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান
প্রথম পাতা » চট্টগ্রাম » জাহাজে ডুবে নিহত দুই নাবিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান
বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাহাজে ডুবে নিহত দুই নাবিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: জাহাজে ডুবে নিহত মিরসরাইয়ের দুই নাবিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
চলতি বছরের ১৯ মার্চ মাদার ভেসেল থেকে সিমেন্ট ক্লিংকারবোঝাই করে এসে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থান করা ‘এম ভি টিটু-১৪’ নামে জাহাজ ডুবে মিরসরাইয়ের দুই নাবিক নিহত হন। এই জাহাজ ডুবির ঘটনায় নিহতরা হলেন মিরসরাই উপজেলার ৫ নং ওসমানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাঁশখালী গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র শেখ ফরিদ এবং একই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ভূঁইয়া গ্রামের লাভলু ভূঁইয়া (৩৮)। শেখ ফরিদ ওই জাহাজে লস্কর এবং লাভলু ভূঁইয়া গ্রিজার হিসেবে দায়িত্বরত ছিল। মঙ্গলবার (১৭ মে) শেখ ফরিদের পরিবারকে দেড় লক্ষ টাকা এবং লাভলু ভূঁইয়ার পরিবারকে ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয় মিরসরাই সাধারণ নাবিকদের পক্ষ থেকে। মিরসরাই নাবিক কল্যাণ বহুমুখী সমিতির সহ-শ্রমিক সম্পাদক এবং বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের নারায়নগঞ্জ জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন মাষ্টারের উদ্যোগে আর্থিক অনুদান সংগ্রহ করা হয়। মঙ্গলবার আর্থিক অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম ভূঁইয়া, সহ-সভাপতি তালেম উল্ল্যাহ ফকির ড্রাইভার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নবী আলম মাষ্টার, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাষ্টার, উপ-কমিটির সদস্য আনোয়ার মাষ্টার, সুমন মাষ্টার, চট্টগ্রাম নাবিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরের নবী মাষ্টার, ফ্রেন্ডস সার্কেল সঞ্চয় সমিতির সভাপতি মাহবুব আলম ড্রাইভার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পেয়ার, শ্রমিক নেতা হানিফ ড্রাইভার, বাহার, ওচমানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুল হক, ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজম খান, আবুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান নয়ন প্রমুখ।





আর্কাইভ