শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে ঝিনাইদহে চার জন নিহত
প্রথম পাতা » খুলনা বিভাগ » সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে ঝিনাইদহে চার জন নিহত
শনিবার ● ১১ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে ঝিনাইদহে চার জন নিহত

--- ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের মহেশপুরে ভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামের আরো এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার কুল্লা গ্রামের আকবর হোসেনের ছেলে। এই নিয়ে গত দুই দিনে ঝিনাইদহে চার জন নিহত হলেন। প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী শাহাবুল হোসেন জানান, আলমগীর হোসেন মোটর সাইকেল যোগে নেপার মোড় থেকে দত্তনগর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক আসা বিজিবির একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীর হোসেন নিহত হন। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার সকালে জেলার শৈলকুপার চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন ও আগেরদিন বুধবার সকালে সদর উপজেলার হাটগোপালপুরে এক বৃদ্ধ ট্রাক চাপায় নিহত হন।

ছোট সতীনের হামলায় বড় সতীনের দুই পুত্রবধুসহ আহত চার নারী
ঝিনাইদহ :: ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে চার নারীকে বেধঢ়ক মারপিট করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের কলাবাগানে এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৩৫), মাসুদ তরফদারের স্ত্রী সেলিনা খাতুন (২২), মৃত ওমর ফারুকের স্ত্রী মাকসুদা খাতুন (৪০) ও মেয়ে ফারজানা খাতুন (২৩)। আহত মাকসুদা খাতুন জানান, পৈতৃক সুত্রে পাওয়া সম্পত্তি নিয়ে বেশ কয়েকদিন যাবত মৃত আব্দুর রউফ তরফদার ওরফে পটলার প্রথম স্ত্রী দৌলতুন্নেছার সন্তানদের সাথে ছোট স্ত্রী রুবিনা খাতুনের সন্তানদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে রুবিনা, তার ছেলে জারজিদ তরফদার, বোন রুলি খাতুন ও লিলি খাতুন প্রথম স্ত্রীর সন্তানদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা নুরজাহান বেগম, সেলিনা খাতুন, মাকসুদা খাতুন ও ফারজানা খাতুনকে ঘরে আটকে রড ও লাঠি দিয়ে বেধঢ়ক মারপিট করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত মাকসুদা খাতুন অভিযোগ করেন, সন্ত্রাসী জহারজিদ জঙ্গী সংগঠনের সদস্য। তারি বাড়িতে রাতের আধারে অজ্ঞাতনামা ব্যক্তিরা এসে থাকে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল থেকে জারজিদকে আটক করা হয়েছে। আহতদের পক্ষ থেকে মামলা দায়ের করলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হরিনাকুন্ডুতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ি গ্রেপ্তার
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকু-ুতে ২২পিচ ফেনসিডিলসহ আরাফাত হোসেন (৩২) ও সোহেল রানা (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার চটকাবাড়িয়া ও গোপিনাথপুর মাঠের ক্যানেলের সড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আরাফাত হোসেন ঝিনাইদহ শহরের ওয়ারলেস পাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে ও সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানায়, ওই এলাকায় মাদকের কারবার হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদকের কারবারের সাথে জড়িত ছিল। ওসি সাইফুল ইসলাম জানান, আলমডাঙ্গা এলাকা থেকে একটি মাদকের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবককে তাড়া করে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি কাগজের কার্টুনের মধ্যে লুকিয়ে রাখা ২২পিচ ফেনসিডিল জব্দ করা হয়। মাদকের মামলায় তাদেরকে কোর্টহাজতে পাঠানো হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ