শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ
প্রথম পাতা » খুলনা বিভাগ » তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ
রবিবার ● ১২ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

--- ঝিনাইদহ প্রতিনিধি :: তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার নগরবাথান বাজারে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপির। কর্মসূচীর শুরুতে জেলাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. শামসুজ্জামান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, দেশে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকারের ব্যর্থতা উল্লেখ করে দাম কমাতে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এতে ব্যার্থ হলে সরকারকে পদত্যাগ করার পরামর্শ দেন।

চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী লিটন হোসেনকে গ্রেপ্তাার করেছে র‌্যাব। শনিবার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলার নিমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার কাপাশহাটিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, হরিনাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে গত ৭ জুন তারিখে একটি আলমসাধু চুরির অভিযোগ এনে কতিপয় ব্যক্তি আশান আলীকে কাপাশহাটিয়া আরশাদ আলী কলেজের মাঠে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৮ জনকে আসামী করে হরিনাকুন্ডু থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। সেই থেকেই দায়েরকৃত মামলার আসামীরা পলাতক ছিল। এই মামলার পলাতক প্রধান আসামী লিটন হোসেন কালীগঞ্জ উপজেলার নিমতলা বাজারে অবস্থান করছে এমন তথ্য আসে র‌্যাবের কাছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে র‌্যাব। সেসময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

পরিবহণ শ্রমিকদের আর্থিক সহযোগিতা প্রদাণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে ৪৯ জন মৃত ও অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিকদের আর্থিক সহযোগিতা প্রদাণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের হামদহ এলাকায় জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে এককালীন এ সহযোগিতা প্রদাণ করা হয়। সংগঠনের সভাপতি দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সংগঠনটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান, কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক জহিরুল হোসেন। সহযোগিতা প্রদাণের পুর্বে আগত পরিবহণ শ্রমিকদের সড়কে শৃঙ্খলার সাথে চলাচল করার আহ্বান জানান বক্তারা। পরে সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে মৃত ৪১ জন ও ৮ জন অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিককে ৪০ লাখ টাকা নগদ সহযোগিতা প্রদাণ করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ