শিরোনাম:
●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুন ২০২২
প্রথম পাতা » কৃষি » বাংলাদেশের আবহাওয়া ভিয়েতনামী নারকেল চাষের অনুকুল নয়
প্রথম পাতা » কৃষি » বাংলাদেশের আবহাওয়া ভিয়েতনামী নারকেল চাষের অনুকুল নয়
রবিবার ● ১৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের আবহাওয়া ভিয়েতনামী নারকেল চাষের অনুকুল নয়

--- ঝিনাইদহ  প্রতিনিধি ::  ভিয়েনামী নারিকেল বাগান করে ক্ষতিগ্রস্থ হয়েছেন ঝিনাইদহের শতাধিক কৃষক। ৩ বছরের মধ্য ফল ধরবে কৃষি বিভাগ থেকে এমন আশা দিলেও ৫ বছরেও ফল ধরেনি। টাকা খরচ করে বাগান করে কোন ফল না ধরায় গাছ কেটে ফেলেছেন অনেকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, জেলার ৬ উপজেলায় ভিয়েতনামী নারিকেল গাছ রয়েছে প্রায় ২১’শ আর বাগানী ও কৃষক রয়েছে শতাধিক। এখন পর্যন্ত শতাধিক কৃষকের কেউই তেমন ফল পাননি। লাখ লাখ টাকা খরচ করে বছরের পর বছর ফল না আসায় লোকসানের সম্মুখীন হচ্ছে বাগানী ও কৃষকেরা। জেলার কালীগঞ্জ উপজেলার প্রবাসি শরিফুল জানান, সৌদিতে থাকা অবস্থায় তিনি টিভি ও ইউটিউব চ্যানেলে ভিয়েনামি নারিকেল নিয়ে বিভিন্ন প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হয়ে মাগুরা হর্টিকালচার সেন্টার থেকে ৬০০ টাকা দরে ৪০টি ভিয়েতনামি নারিকেল চারা লাগান। ৪ বছরেও গাছে নারিকেল না আসায় এবং অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় তিনি আবারও বিদেশ চলে গেছেন। কিন্তু তার বাগান এখনও তেমনই রয়েছে। সদর উপজেলার খাজুরা গ্রামের মকলেচুর রহমান জাহিদ জোয়ার্দ্দার জানান, তিনি ঝিনাইদহ হর্টিলাচারের একটি প্রদর্শনী প্লটের আওতায় ৪০টি ভিয়েতনামি নারিকেলের গাছ লাগিয়েছেন। ৫ বছরে দুই-চারটি গাছে চোমর বের হলেও নারিকেল দাঁড়ায়নি কোনো গাছে। হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধানে পরিচর্যা করা হলেও গাছে নারিকেল না আসায় চরম ক্ষুব্ধ তিনি। তিনি বলেন, যখন আমাকে প্রজেক্টটি দেয়া হয় তখন কোটি টাকার স্বপ্ন দেখানো হয় অথচ গাছে নারিকেল না আসায় এখন খোঁজ নেননা কেউ। কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আশরাফ হোসেন স্বপন, শিবনগরের সুরত আলী গাছে নারিকেল না আসায় গাছ কেটে ফেলেছেন। তবে একই উপজেলার ঘিঘাটি গ্রামের খলিলুর রহমানের একটি গাছে ৩০-৩৫টি নারিকেল ধরলেও পরিনত হতে হতে নারিকেল ফেটে যাচ্ছে। এছাড়া নারিকেলগুলো আকারে বেশ ছোট। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আজগর আলী বলেন, ভিয়েতনামী নারিকেল বাগান করতে প্রচুর পরিচর্যা করতে হয়। কৃষক ভাইয়েরা নিয়মিত পরিচর্যা করেন না বলে ফলন পাচ্ছেন না। বারি’র সাবেক মহা পরিচালক ও নারকেল বিশেষজ্ঞা ড. নাজিউল ইসলাম বলেন, ভিযেতনামী নারকেল গাছের জন্য সর্বক্ষণ বাতাসের গতিবেগ থাকতে হবে ১৫-২০ কিলোমিটার। বাগানে ভুগর্ভস্থ পানির স্তর কমপক্ষে ৩ মিটারের নিচে থাকবে না। দিন রাতে তাপমাত্রার পার্থক্য থাকবে না। সমুদ্র উপকুলীয় দেশ গুলোতে এ প্রজাতির নারকেল চাষের জন্য অনুকুল আবহাওয়া থাকে। আমাদের দেশের আবহাওয়া ভিয়েতনামী নারকেল চাষের অনুকুল নয়। লাগানোর দু’আড়াই বছর পর ফল ধরে। কিন্তু ৭ বছর পর ফল ধরে না। গাছের জীবন কাল ১০ বছর। যারা বাগান করেছে, তারা ভুল করেছে বলে তিনি জানান।

ঝিনাইদহে যুবদলের দোয়া মাহফিল
ঝিনাইদহ :: বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের এইচএস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুবদল। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাশি, সাংগঠনিক সম্পাদক মুক্তাক আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে তার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয় ও পরে শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।





আর্কাইভ