মঙ্গলবার ● ২৮ জুন ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের ১ সদস্য গ্রেপ্তার
রাজাপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের ১ সদস্য গ্রেপ্তার
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সদস্য মো. রেদোয়ান করিম (২২) কে গ্রেপ্তার করেছে ঢাকা র্যাব-৩ গোয়েন্দা সদস্যরা। ২৬জুন রবিবার ভোর ৬টার দিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেদোয়ান ঐ এলাকার হাফেজ মাহমুদ হোসেন এর ছেলে। এ ঘটনায় র্যাবের ডিএডি পুলিশ পরিদর্শক মাহে আলম বাদী হয়ে রবিবার দুপুরে রেদোয়ানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাজাপুর থানায় সোপর্দ করেন। মামলা সূত্রে জানাগেছে, র্যাব-৩ এর গোয়েন্দা তথ্যমতে জানতে পারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কয়েকজন সদস্য রাজাপুর উপজেলায় অবস্থান করছে। তাদের একটি বিশেষ টিম রবিবার ভোরে ঢাকা থেকে এসে রেদোয়ানকে তার এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেন। রেদোয়ান ঐ মোবাইলে অ্যাপস ব্যবহার করে বেনামী আইডি খুলে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান করতো। বেনামী আইডি থেকে জঙ্গিবাদী ভিডিও, পিডিএফ ফাইল, বার্তা, পোষ্ট, লাইক ও শেয়ার করতেন।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, র্যাবের করা মামলায় রেদোয়ানকে গ্রেপ্তার দেখিয়ে (২৭জুন) সোমবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।





ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র্যালি ও আলোচনা সভা
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন