শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
প্রথম পাতা » চট্টগ্রাম » লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :: শতভাগ বিদ্যুতায়িত উপজেলা চট্টগ্রামের মিরসরাই। এই উপজেলায় প্রায় ৫ লক্ষাধিক লোকের বসবাস, রয়েছে প্রায় ১ লক্ষ ২৭ হাজার বিদ্যুত গ্রাহক। গত কয়েকদিনের ভয়াবহ লোডশেডিংয়ে প্রচন্ড দাপদাহে বিপর্যস্ত জনজীবন। দিনে ১৫ থেকে ২০ বার লোডশেডিংয়ে বিপাকে পড়েছে এখানকার বাসিন্দারা, বিশেষ করে এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষার্থীরা। ভয়াবহ এই লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে পরিত্রাণ চান শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। প্রচন্ড দাপদাহে অসহ্য হয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে সর্বস্তরের জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কষ্ট আর ক্ষোভের বহি:প্রকাশ ঘটাচ্ছে অনেকেই।

বারইয়ারহাট বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী বলেন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা পরিচালনা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এসএসসি পরীক্ষার্থী নুর উদ্দিন বলেন, ভয়াবহ লোডশেডিংয়ে পড়ার টেবিলে বসতে পারছিনা।

হিঙ্গুলী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জুয়েল শীল জানান, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের কারণে জন্মনিবন্ধন সংশোধনসহ অন্যান্য যাবতীয় কাজে চরম সংকটে পড়তে হচ্ছে।

কাটাছড়া ইউনিয়ন পরিষদের সচিব ইয়াকুব আলী মামুন বলেন, মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ডেক্সটপের মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে। এছাড়াও ভালোভাবে কাজ করা যাচ্ছেনা, কোন কিছু এপ্রুভ দিতে হিমশিম খেতে হচ্ছে যার ফলে সেবা নিতে আসা লোকদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

বারইয়ারহাট আইটি সেন্টারের কম্পিউটার অপারেটর আরাফাত হোসেন সোহেল জানান, ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনলাইনে আবেদন করা, ফটোকপিসহ সকল প্রকার কাজে চরম দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হচ্ছে।

ফোরকান হোসেন নামে একজন দুঃখ প্রকাশ করে বলেন, আগে ৩ মাস বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হতো কিন্তু বর্তমানে কোন কারণে ১ মাস বিদ্যুৎ বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তারপরও লোডশেডিং কোনভাবেই মেনে নেওয়া যায়না।

পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারইয়ারহাট জোনাল অফিসের ডিজিএম আবু জাফর আহমেদ বলেন, মিরসরাই উপজেলায় ১ লক্ষ ২৭ হাজার গ্রাহকের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ১ লক্ষ ৮ হাজার ৪ শত ৬৫ জন্য গ্রাহকদের জন্য ২৪ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও কর্তৃপক্ষ মাত্র ১২ মেঘাওয়াট বিদ্যুত সরবরাহ করছেন যাহা চাহিদার তুলনায় প্রায় অর্ধেক এবং বর্তমানে গ্যাস স্বল্পতার কারণে এই মূহুর্তে ১৫০০-১৭০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে জাতীয়ভাবে চাহিদার কথা উল্লেখ করে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সভাপতি জাবেদ ইকবাল জানান, বর্তমানে সারা বাংলাদেশের অবস্থা একই রকম। এর মূল কারণ হচ্ছে বিদ্যুৎ চালিকা শক্তি হলো জ্বালানি। সেই গ্যাস সংকটের কারণে সাময়িক লোডশেডিং হচ্ছে। অচিরেই এর সমাধান হয়ে যাবে।





আর্কাইভ