বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানির কষ্ট লাঘবে টিউবওয়েল স্থাপন করে দিল ৪৩ বিজিবি
পানির কষ্ট লাঘবে টিউবওয়েল স্থাপন করে দিল ৪৩ বিজিবি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে পানিশূন্য একটি গ্রামে পানির কষ্ট লাঘবে টিউবওয়েল স্থাপন করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটলিয়ন এর রামগড় জোন।
গত মঙ্গলবার ৫ জুলাই সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় জোন কর্তৃক উপজেলার আতারাম পাড়ায় স্থাপনকৃত টিউবওয়েল উদ্বোধন করেন রামগড় জোন উপ-অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান।
স্থানীয় সূত্রে পানির কষ্টের কথা জানতে পেরে উপজেলায় বসবাসরত পাহাড়ী এবং বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের মাঝে রামগড় জোন সদর কর্তৃক প্রদানকৃত ১টি টিউবওয়েল আতারামপাড়া নামক ন্থানে স্থাপন করা হয়। এতেকরে ওই এলাকার অন্তত ১৫টি পাহাড়ী ও বাঙ্গালী পরিবার উপকৃত হবেন।
জোন উপ-অধিনায়ক জানান, পাহাড়ী-বাঙ্গালী গরীব ও দুস্থ্য জনসাধারনের জীবন যাত্রার মান উন্নয়নে রামগড় জোন ৪৩ বিজিবি’র প্রচেষ্টা ও কার্যক্রম অব্যাহত থাকবে।
দীঘিনালায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ৫ জুলাই রাতে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত নূরজাহান আক্তার(৬৫) উপজেলার শহীদ জব্বার নগর এলাকার রিয়াজ উদ্দীনের স্ত্রী।
জানা যায়, সোমবার উপজেলার শহীদ জব্বার নগর এলাকার জঙ্গলে গাছের ডালে নূরজাহান নামে এক ঝুলন্ত নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্নহত্যা তদন্তের পর বলা যাবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১