মঙ্গলবার ● ১৯ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফ’র দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত-১
খাগড়াছড়িতে ইউপিডিএফ’র দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত-১
![]()
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দংয়ে ইউপিডিএফ’র দুই গ্রুপের গোলাগুলিতে ১জন নিহত হয়েছে। এ সময় অস্ত্র উদ্ধার করা হয়।
গতকাল সোমবার ১৮ জুলাই ভোর ৫টার দিকে তানাক্কা পাড়া বিজিবি ক্যাম্পের অদূরে ইউপিডিএফ-মুল ও ইউপিডিএফ-গণতান্ত্রিকের মধ্যে ঘন্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।
এঘটনায় গুলিবিদ্ধ সন্ত্রাসীর নাম ওদুদ ত্রিপুরা (২৭), পিতা-সুনেল চাকমা, মাতা শান্তি রাণী ত্রিপুরা। সুকুমার ত্রিপুরা কারবারি পাড়া, ৫নং ওয়ার্ড, ১নং তাইনদং ইউনিয়ন, উপজেলা মাটিরাঙ্গা, খাগড়াছড়ির বাসিন্দা। সে ইউপিডিএফ মূল দলের সাথে জড়িত। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে দীর্ঘদিন বাঙ্গালীদের চাষাবাদে বাধা দেয়া, চাঁদা দিতে বাধ্য করা, কচু বাগান কেটে ফেলাসহ নানা অভিযোগ ছিল।
খবর পেয়ে যামিনী পাড়া বিজিবি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি একে- ২২রাইফেলসহ একজনের মৃতদেহ উদ্ধার করে। গুলিবিদ্ধ অবস্থায় আরেক সন্ত্রাসীর পালিয়ে যায। এসময়, একটি একে ২২রাইফেল, দুইটি মগ, একটি মোবাইল ফোন, একটি চাঁদা আদায় রশিদ বই, ৩রাউন্ড একে-২২ রাইফেলের গুলি, দুইটি ম্যাগজিন, ২১রাউন্ড গুলির খোসা, একটি হাতব্যাগ, একটি হিল উইমেন্স ফেডারেশনের ব্যানার উদ্ধার করে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১