বুধবার ● ২০ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পৃথক অভিযানে গ্রেপ্তার-৬
রাউজানে পৃথক অভিযানে গ্রেপ্তার-৬
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে অস্ত্র-কার্তুজসহ মো. রবিউল হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ১৮ জুলাই সোমবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযানে পুলিশ মদ গাঁজাসহ দুজন, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেছে আরো তিনজনকে। রাউজান থানা সূত্রে, সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয় উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে। অস্ত্র কার্তুজসহ রবিউলকে গ্রেফতার করা হয় এয়াছিন নগর গ্রামের ৮নম্বর ওয়ার্ডে একটি সড়ক থেকে। তার কাছে পাওয়া যায় একটি দুনলা এলজি ও দুই রাউন্ড কার্তুজ। রবিউল ওই এলাকার মো. বাহাদুর মিয়ার ছেলে। মদ ও গাঁজাসহ গ্রেপ্তার করা দুজন হচ্ছে তরনী দাশের ছেলে রতন দাশ (৬৫) ও মো. বাবুলের ছেলে মো. জামাল (৩০)। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ৩৫ লিটার ছোলাই মদ জব্দ করা হয়। ওয়ারেন্টি আসামীরা হচ্ছে-উপজেলার বাগোয়ান ইউনিয়নের কচুখাইন গ্রামের আবদুল করিমের ছেলে সরোয়ার উদ্দিন, তার স্ত্রী শারমিন আকতার, দেওয়ানপুর গ্রামের আবদুল মোনাফের ছেলে এমরান হোসেন। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, প্রেপ্তার হওয়া তাদেরকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।





মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত