শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দয়াসোনা চাকমাকে পিসিজেএসএস সদস্যের হুমকির ঘটনায় নিন্দা
প্রথম পাতা » খাগড়াছড়ি » হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দয়াসোনা চাকমাকে পিসিজেএসএস সদস্যের হুমকির ঘটনায় নিন্দা
শনিবার ● ২৩ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দয়াসোনা চাকমাকে পিসিজেএসএস সদস্যের হুমকির ঘটনায় নিন্দা

প্রতীকি ছবি সংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রামে নারী সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দয়াসোনা চাকমাকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্ত-মুল)-এর সদস্য জুপিটার চাকমা কর্তৃক হুমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত চারটি ছাত্র-যুব-নারী সংগঠন।

গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা আজ শুক্রবার ২২ জুলাই ২০২২ সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২) হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দয়াসোনা চাকমাকে পিসিজেএসএস (সন্তু-মুল)-এর সদস্য জুপিটার চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে (ফেসবুক আইডি Changma Jupitar Jummo) মেসেজ ও ভয়েস রেকর্ড পাঠিয়ে হুমকি প্রদান করেন। জুপিটার চাকমা মেসেঞ্জারে পাঠানো ভয়েস রেকর্ডে হুমকি দিয়ে বলেন, “তুমি আসলে বেশি বুঝছো, আমি মনে হয় কম বুঝি। তুমি যতই লেখোনা কেন আমার কিছু যায় আসে না। কিন্তু পরবর্তীর জন্য যে কথাটি বলতে চাচ্ছি তুমি সেটা চিন্তা করো। তোমার সাথে একদিন না একদিন দেখা হবে। তুমি মেয়ে আর আমি ছেলে। … তুমি কোথায় থাকো, কোথায় কি করো আমার হিসেবের মধ্যে আছে…।” এর মাধ্যমে প্রকারান্তরে তিনি দয়াসোনা চাকমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদর্শন করেছেন।

নেতৃবৃন্দ বলেন, একটি রাজনৈতিক দলের সাথে অপর রাজনৈতিক দলের মত পার্থক্য থাকতেই পারে। এতে একে অপরের মধ্যে গঠনমূলক সমালোচনা, যুক্তি তর্ক হবে এটি স্বাভাবিক বিষয় এবং সেটি রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতিও। কিন্তু একটি নারী সংগঠনের নেত্রীকে ভয়েস রেকর্ড পাঠিয়ে হুমকি প্রদান অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা এই হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে দয়াসোনার কোন কিছু হলে এর দায় জুপিটার চাকমা তথা পিসিজেএসএস-কে নিতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ, অবিলম্বে পিসিজেএসএস সদস্য জুপিটার চাকমাকে ভূল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা এবং তার দ্বারা দয়াসোনা চাকমাসহ ইউপিডিএফ-মুল ও তার সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কোন ক্ষতি হবে না মর্মে লিখিত নিশ্চয়তা প্রদানের আহ্বান জানান। অন্যথায় প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ