শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » বিশ্বনাথে বিদ্যুৎ সাশ্রয়ী মতবিনিময় সভা
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » বিশ্বনাথে বিদ্যুৎ সাশ্রয়ী মতবিনিময় সভা
মঙ্গলবার ● ২৬ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বিদ্যুৎ সাশ্রয়ী মতবিনিময় সভা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে গকাল সোমবার (২৫ জুলাই) বিকেলে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের সাথে ‘জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ী’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১’র জেনারেল ম্যানেজার (জিএম) দীলিপ চন্দ্র চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নুনু মিয়া বলেন, সরকারকে সহযোগীতা করতে ও নিজেদের প্রয়োজন মেটাতে চলমান সংকট মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। বিদ্যুৎ নিয়ে যাতে কেউ গুজব না রটায় সেজন্য আমাদের সবাইকে স্বজাগ থাকতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১’র জেনারেল ম্যানেজার দীলিপ চন্দ্র চৌধুরী বলেন, জ্বালানী সংকটে দেশজুড়ে এলাকা ভিত্তিক শিডিউল পদ্ধতিতে লোডশেডিং চলমান রয়েছে। গ্রাহকের চাহিদার অর্ধেক বিদ্যুৎ না মেলায় ঘোষিত লোডশেডিংয়ের সূচিও ঠিক রাখতে পারছে না বিদ্যুৎ বিভাগ। ঘাটতি বেশি থাকায় লোডশেডিংয়ে সময়ের ব্যত্যয় ঘটছে। তিনি বিশ্বনাথবাসীকে অনুরোধ জানিয়ে বলেন, রাত ৮টার পরে দোকানপাঠ ও শপিংমল বন্ধ রাখার, পিক আওয়ারে (সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১টা পর্যন্ত) ফ্রিজ ও লোডেবল ইলেক্ট্রনিক্স যন্ত্র বন্ধ রাখার, অকারণে ঘরের লাইট, ফ্যান বন্ধ রাখাসহ উপজেলাবাসীকে বিদ্যুৎ সাশ্রয়ে সহযোগীতা করার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে এবং সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট-১’র সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মুনতানসির মজুমদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট-১’র নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, পৌর সহায়ক কমিটির সদস্য জহুর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ছাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ব্যাটারী চালিত অটোরিক্সা বিদ্যুৎ’র সাহায্যে চার্জ দেওয়ার ফলে ও অবৈধ স্থাপনাগুলোতে থাকা বিদ্যুৎ সংযোগ থাকার ফলে বিশ্বনাথে বিদ্যুৎ’র চাহিদা পূরণে সমস্যার সৃষ্টি হয়েছে। তাই বিদ্যুৎ ঘাটতিপূরণের জন্য যেখানে যেখানে অটোরিক্সা চার্জ দেওয়া হচ্ছে সেই মিটারগুলোর পাশাপাশি বাসিয়া নদীর তীরসহ উপজেলার সকল স্থানে থাকা অবৈধ স্থাপনায় থাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। লোডশেডিং এর তালিকা পরিবর্তন না করে সমবন্টনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। বিদ্যুৎ বিলে যাতে মনগড়া মিটার রিডিং-এর মাধ্যমে বিল প্রস্তুত করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর রাত ৮টার পর শুধু পৌর এলাকা নয়, পুরো উপজেলার সকল বাজারের দোকান-পা বন্ধ করা তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর উদ্দিন মেম্বার, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ পাবেল সামাদ মেম্বার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আশিক আলী, নবীন সোহেল প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।

বিশ্বনাথে হামলা-পাল্টা হামলায় কলেজছাত্র’সহ উভয় পক্ষে আহত ১২

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। রোববার বিকেলে পৌরসভার পুরানগাঁও গ্রামের মৃত আকবর আলীর ছেলে নিজাম উদ্দিন (৪০) ও মৃত ছালিম উল্লার ছেলে আশিক আলী (৪৫) এর মধ্যে এই হামলা পাল্টা হামলার ঘটনাটি ঘটেছে।

এতে নিজাম উদ্দিনের পক্ষে আহত হয়েছেন- আব্দুল মানিক (৬৫), ফয়জুল ইসলাম (৪০), ফয়সল আহমদ (৩৫),সুলতান আহমদ (২৬) কলেজছাত্র জালাল আহমদ (২২), আতাবুল (২৫) ও আমির আলী (৩৫)। আর আশিক আলীর পক্ষে আহত হয়েছেন ইরন মিয়া (৫০), বশির মিয়া (৩৩), রুহেল মিয়া (৩২), রফিক মিয়া (৬০) ও তছির মিয়া (৪৫)।

এবিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, গত ২২জুলাই রাতে ষাড়গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে আশিক আলীসহ কয়েকজন লোক রাস্তায় আটকিয়ে মারপিট করে তার ২লাখ ৭হাজার টাকা নিয়ে যায়। এবিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। আর এরই জের ধরে আশিক আলীসহ কয়েকজন লোক হামলা করে তার পক্ষের লোকজনকে আহত করেছে। তবে এবিষয়ে বক্তব্য দিতে নারাজ রয়েছেন আশিক আলী।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি গাজি আতাউর রহমান জানান, ২২ তারিখের ঘটনায় দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে এবং আজকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিশ্বনাথের রামপাশা ইউনিয়নে সূচনার উদ্যোগে সামাজিক সচেতনতামূলক সভা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের সূচনার উদ্যোগে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বিশ্বনাথ ‘আরডিআরএস বাংলাদেশ, সূচনা কর্মসূচি’র উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, সুস্থ সবল সন্তান প্রসবের জন্য মায়েদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে। আমাদের পরিবারগুলোকে ছোট রেখে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার মন-মানসিকতা তৈরী করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বেশি বেশি করে গাছ লাগাতে হবে, বিশেষ করে বাড়ির আঙ্গিনায় নিজেদের পরিবারের চাহিদা পূরণের লক্ষ্যে শাক-সবজির চাষ করতে হবে। গর্ভাবস্থায় মাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ও চেকআপ করাতে হবে নিয়মিত।
উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও সূচনার রামপাশা ইউনিয়ন কো-অডিনেটর তাজনীন সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুনির্মল বিশ্বাস, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল খয়ের, জামাল উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার মিনা বেগম, ওয়াশ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কবির হোসেন। সূচনার সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন স্বর্ণা বেগম (আমতৈল), স্বপ্না বেগম (রহমাননগর), খাদিজা বেগম (কাঠলীপাড়া)। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার ইমাম উদ্দিন, আবুল কাশেম, আজাদ মিয়া, নজরুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার আছারুন নেছা, রুশনা বেগম, ধ্রæবতারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন প্রমুখ নেতৃবৃন্দ।

বিশ্বনাথে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ফার্মেসী’সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় পৌর শহরে ফার্মেসী’সহ ৫টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ফার্মেসীতে জরিমানা করায় উপজেলা ফার্মেসী সমিতির নেতৃবৃন্দসহ জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রোববার (২৫ জুলাই) রাতে পৌর শহরের নতুন ও পুরাণ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার। তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার কারণে ওই ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বিশ্বনাথে পংকি খান স্মরণে আল-হেরা শপিং সিটির ব্যবসায়ীদের দোয়া মাহফিল

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশিস্ট সালীশ ব্যক্তিত্ব ও আল-হেরা শপিং সিটির চেয়ারম্যান মরহুম আলহাজ্ব পংকি খান স্মরণে সোমবার (২৫ জুলাই) শপিং সিটির ব্যবসায়ীদের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মরহুম পংকি খানের ছোট ভাই ফিরোজ খান, শপিং সিটির ব্যবসায়ী কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, আব্দুস সালাম, জহুর আলী মেম্বার, মিজানুর রহমান মিজান, নোয়াব আলী, মনোয়ার হোসেন মুন্না, রাসেল আহমদ, শাহীন মিয়া, তারেক আহমদ খজির, হাবিব মিয়া, নজরুল ইসলাম, জামাল আহমদ, ফয়ছল মিয়া, সামাদ সরকার, বাবলু মিয়া, আনোয়ার আলী, স্বপন মিয়া, একলিম মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।





বিদ্যুৎ -জ্বালানি এর আরও খবর

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র

আর্কাইভ