রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের ঘরজামাই পাড়া এখন জামাইশূন্য
ঝিনাইদহের ঘরজামাই পাড়া এখন জামাইশূন্য

ঝিনাইদহ প্রতিনিধি :: (২৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঘরজামাই পাড়াটি নিজেদের মধ্যে বিবাদে জামাইশূন্য হয়ে পড়েছে ৷ গত ছয় মাস আগেও এখানে মানুষ বসবাস করতো ৷ কিন্তু এখন শুধু ঘরবাড়ির চিহ্ন ছাড়া আর কিছুই নেই ৷
স্থানীয়রা সাংবাদিক জাহিদুর রহমান তারিককে জানান, ইউনিয়নের চন্ডিপুর-জিয়ানগর সড়কের লক্ষ্মীপুর গ্রামের বালির মাঠে বছর খানেক আগে পর্যায়ক্রমে ৮টি পরিবার বসবাস শুরু করে ৷ বসবাসরত পরিবারগুলো সবাই এলাকার ঘরজামাই ছিল ৷ এ পাড়ার নাম কেউ কেউ নতুন পাড়া বলেও জানত ৷ তবে স্থানীয়রা ঘরজামাইপাড়া বলেই ডাকত ৷
এখানে বসবাস করতেন তাহাজ উদ্দিন, আলমগীর হোসেন, সিরাজ উদ্দিন, আমির হোসেন, দিদার আলী, তছিম মিয়া, গিরাজ ওরফে দিরাজ, মসলেম মিয়াসহ অনেকে৷ বর্তমানে ওই পাড়াটিতে এখন আর কেউ বসবাস করেন না ৷
পাড়াটিতে বসবাস করা স্থানীয় তাহাজ উদ্দিন বলেন, ‘আমি পাশের শংকরপুর গ্রামে বসবাস করতাম ৷ যোগাযোগের সুবিধার জন্য রাস্তার পাশে সেমিপাকা বাড়ি তৈরি করেছিলাম ৷ কিন্তু নানা প্রকার দ্বন্দ্ব-কলহ, চুরি, হিংসায় মানসিকভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম ৷ তাই ঘর-বাড়ি ভেঙে আগের গ্রামে ফিরে গেছি ৷’ এখানকার ঘর জামাইগুলো যেসব কাজ-কর্ম করতেন তা সভ্য জগতের মানুষ করতে পারে না বলেও জানান তিনি ৷
এ বিষয়ে স্থানীয় বেতাই পুলিশ ক্যাম্প ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ‘মাস খানেক হল আমি এখানকার দায়িত্ব গ্রহণ করেছি ৷ বিষয়টি আমার জানা নেই ৷ তবে খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখছি ৷’





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা