বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে আয়াত (৩) ও হাসান (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চেংগ্রাম নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দুটি হলো, চেংগ্রামের মান্নান মিয়ার ছেলে আয়াত (৩) ও ঠান্ডা মিয়ার ছেলে তানভীর হাসান (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু দুটি সকালে বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা সবার অজান্তে বাড়ির পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়। পরে তাদের অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পাশের পুকুরে খোঁজ নিলে শিশু দু’টিকে দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল