বুধবার ● ১৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৬ ব্যাচের বিদায়
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৬ ব্যাচের বিদায়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের ‘১৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ১৬ আগস্ট মঙ্গলবার বেলা আড়াইটায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।





মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন