শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
প্রথম পাতা » কুষ্টিয়া » বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন
রবিবার ● ২৮ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

ছবি : সংবাদ সংক্রান্ত কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির নির্দেশে ২৪ তারিখ বুধবার বিকেলে থানাপাড়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে ডা. এম. এ মান্নানকে আহবায়ক ও কে এম শাহীন রেজাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত সকল সাংবাদিকদের সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আরো রয়েছেন, যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার সীমা, আব্দুল আলিম ও সোহেল পারভেজ। সাংগঠনিক সচিব আশরাফুল ইসলাম, দপ্তর সচিব জিহাদুল ইসলাম জিয়া, অর্থ সচিব ইমতিয়াজ আহমেদ মিলন, সহকারী অর্থ সচিব রেদোওয়ান সিদ্দিক, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহেল কাফি। সদস্য হিসেবে আছেন, নুর আলম শেখ মিলন, আমিন হাসান, কামরুজ্জামান রিপন, আব্দুর রহমান, নাসিম আহমেদ, জুয়েল রানা, সলেমান শাহ ও রাব্বি আহমেদ। উক্ত আহ্বায়ক কমিটির আহবায়ক ডা, এম, এ মান্নান বলেন, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হলো, আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। যুগ্ন আহবায়ক নুরুন্নাহার সীমা বলেন, কুষ্টিয়া শহরে দুটি প্রেস ক্লাব আছে আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই। আমরা কারোর কোন শত্রু হতে চাই না। যুগ্ন আহবায়ক সোহেল পারভেজ বলেন, আমরা পরিচ্ছন্ন সংবাদ কর্মী হিসেবে সকলকে দেখতে চাই, কোন প্রকার দলাদলি যেন এই প্রেসক্লাবে না ঘটে এটাই আমার চাওয়া পাওয়া। সদস্য সচিব কে এম শাহীন রেজা বলেন, বাংলাদেশ ক্লাবটি সরকার কর্তৃক অনুমোদিত একটি প্রতিষ্ঠান। আপনাদের প্রতি একটাই দাবি সেটি হল, সততা ও আদর্শ নিয়ে মাঠে কাজ করে যেতে হবে। সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করে দেশ ও জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। সেই সাথে কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা মতে আপনারা কাজ করবেন এবং ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো’ এই স্লোগানকে সামনে রেখে আমাদেরকে সঠিক সংবাদ পরিবেশন করতে হবে। সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে আহ্বায়ক কমিটি গঠনের কাজ সমাপ্ত করেন আজকের অনুষ্ঠানের সভাপতি আহ্বায়ক ডা. এম এ মান্নান।

প্রবাসী জয় নেহালের সংবর্ধনা
কুষ্টিয়া :: আমেরিকা প্রবাসী মানবতার সেবক ও মানবতার ফেরিওয়ালা বলেই কুষ্টিয়াবাসী তাকে চেনে এবং জানে। কুষ্টিয়ায় আসার আগ মুহূর্তে জয় নেহাল তার পরিবারের কাছ বিদায়ের সময় তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস লিখেছেন ‘রক্তের সম্পর্কের মানুষকে রেখে আত্মার সম্পর্কের মানুষের কাছে চললাম’। মানবতার সেবক বলে কেন তাকে আজ এই নামে চেনে ? কারণ তিনি দীর্ঘ এক যুগ ধরে কুষ্টিয়ার গরিব দুঃখী মানুষ, বিভিন্ন সংগঠন, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সর্বস্তরে তার দনের হাত প্রসারিত করে সহযোগিতা করে যাচ্ছেন। এই সেই মানবতার ফেরিওয়ালাকে ‘জয় নেহাল সংবর্ধনা কমিটি’ আজ তার সম্মানার আয়োজন করেছেন। কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর নেহাল স্যারের ছোট ছেলে আজকের এই জয় নেহাল। সম্মাননা নিতে সুদূর আমেরিকা থেকে নাড়ীর টানে শুক্রবার বিকেলে কুষ্টিয়াতে ঢুকবেন বলে জানা গেছে। বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া ও সংস্কৃতিক ব্যক্তি ও জয় নেহাল সংবর্ধনা কমিটির আহ্বায়ক মতিউর রহমান লাল্টু ও সদস্য সচিব ড. আমানুর আমানের আমন্ত্রনে। ২৭ তারিখ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে তাকে সম্মাননা প্রদান করবেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আজগর আলী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বরেণ্য আলোচকবৃন্দ থাকবেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ও বঙ্গবন্ধুর পরিষদ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ড. শাহজাহান মন্ডল, কুষ্টিয়া বার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অনুপ কুমার নন্দী পিপি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও কুষ্টিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাহবুবুল আরফিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান, আইন অনুষদের সাবেক ডীন ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. রেবা মন্ডল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইবি বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ইবি’র প্রফেসর ড. হাবিবুর রহমান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুর রহমান বাবু, ইবি’র বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ পিকুল ও কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি, মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের সম্পাদক মোশফিকুর রহমান টরলিন । মতিউর রহমান লাল্টু কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা প্রবাসী জয় নেহালের সংবর্ধনা অনুষ্ঠানে সকলেই উপস্থিত থাকবেন বলে আমি আশা করি। কারণ তিনি একজন ব্যতিক্রমী মানুষ, যিনি বিদেশের মাটিতে থেকে কুষ্টিয়ার গরিব দুঃখী মানুষকে তার সহযোদ্ধাদের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে যা পৃথবিীর বুকে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ