বৃহস্পতিবার ● ১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ওএমএসের চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন
আত্রাইয়ে ওএমএসের চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে ও এম এস এর চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাহেবগঞ্জ বাজার ও আহসানগঞ্জ রেল স্টেশন সংলগ্নে শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই লক্ষে সরকার কর্তৃক পরিচালিত বিক্রয় কেন্দ্রের এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ওসিএলএসডি অফিসার রিয়াজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব মানুষের কথা চিন্তা করে এ মহতি উদ্যোগ নিয়েছেন। একজন ভোক্তা ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এ চাল বিক্রির ক্ষেত্রে কোনরুপ অনিয়ম সহ্য করা হবেনা মর্মে বিক্রেতাদের সতর্ক করেন তিনি।





আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু