শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
রাঙামাটি, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ইবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণকারী সেই যুবক গ্রেপ্তার
প্রথম পাতা » খুলনা বিভাগ » ইবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণকারী সেই যুবক গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণকারী সেই যুবক গ্রেপ্তার

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর গোপনে ভিডিও ধারণের অভিযোগে সাগর (২০) নামে এক যুবক সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে তার বিরুদ্ধে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। সাগর ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া এলাকার সাজ্জাদ শেখের ছেলে। গতকাল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তাকে শৈলকূপা থানা পুলিশ আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করেন তিনি। এ ঘটনায় বুধবার (৩১ আগস্ট) দুপুরে অভিযুক্ত সাগরকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযুক্ত সাগরকে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮ ধারার ১ ও ২ উপধারায় মামলা দিয়ে ঝিনাইদহ আমলি আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ফোন থেকে ভিডিওটি সরিয়ে ফেলেছে বলে স্বীকার করেন। আমরা এক্সপার্টদের মাধ্যমে ভিডিওটি উদ্ধারের চেষ্টা করছি। উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গোসলের সময় বাথরুমের ফাঁকা অংশ দিয়ে ভিডিও দৃশ্য ধারণের অভিযোগ উঠে। এ ঘটনায় ভিডিও উদ্ধার, নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তের উপযুক্ত বিচারের দাবিতে মঙ্গলবার সকালে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। পরে দুপুরে শৈলকূপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লাইনম্যানের গাফিলতির কারনে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করার সময় আব্দুল হালিম (৫৮) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকালে বিষয়খালী বাজার বিদ্যুৎ ফিডারের লাইন ম্যান শ্রী পরিতোষ কুমার বিদ্যুৎ লাইন বন্ধ না করে বিষয়খালী বাজারের বাংলা লিংক টাওয়ারের বিদ্যুৎ লাইনের কাজ করার সময় এ ঘটনা ঘটে। মৃত আব্দুল হালিম বিষয়খালী পশ্চিম পাড়া এলাকার মৃত তমেজ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকাল ৪ঃ৩০ মিনিটে বিষয়খালী বাজারের বাংলা লিংক টাওয়ারের বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুতের পোল থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় হালিম। তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে শতাধিক নেতাকর্মীর উপর হামলা ও মারপিটের অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন
ঝিনাইদহ :: ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের আসার পথে মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বুধবার সকাল ১১ টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এ মজিদ। লিখিত বক্তব্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এ মজিদ বলেন, জ¦ালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে বিনা বাঁধায় স্বদেশ প্রত্যাবর্তন, বিএনপির কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের প্রতিবাদে গত ৩০ আগস্ট (মঙ্গলবার) শহরের উজির আলী স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এই সমাবেশে জেলার ৬টি উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকে। তৃণমুল নেতাকর্মীরা যেন এই সমাবেশে অংশগ্রহণ করতে না পারে এজন্য এই সরকার দলীয় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা পুলিশের সামনেই বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে লাঠি, রামদা, হকিস্টিক ও হাতুড়ি দিয়ে নিরীহ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এই হামলায় বিএনপির প্রায় ১১৩জন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি আরো বলেন, আহতদের মধ্যে অন্তত ২৭ জন ঝিনাইদহ, যশোর ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় আহত কোটচাঁদপুর উপজেলা যুবদল নেতা সিরু ও আশরাফ মারাত্মক আহত হয়। তাদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা চলছে। গত মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশ ঠেকানোর জন্য হামলার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় সকাল থেকে ভারি যানবাহন বন্ধ করে দেওয়া হয়। তারপরও সমাবেশস্থল মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এই কর্মসূচীতে ভীত হয়ে সন্ত্রাসীরা বাড়ি ফেরার পথে আবারও হামলা চালায়। এয়াড়াও বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। জেলা বিএনপির সভাপতি আরো বলেন, গত মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশকে ঘিরে সাগান্না ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় রাতের আঁধারে নিজেরা অগ্নিসংযোগ করে বিএনপির ১২ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। এইভাবে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা ও হয়রানি করা হলে জেলাতে অবরোধ ও হরতালের মত কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি দেন তিনি। জেলা বিএনপির সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

হরিণাকুন্ডুতে মোটর সাইকেল চালানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটর সাইকেল চালানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ছমির লস্কর ও আয়নাল মন্ডলের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের মধ্যে জোরে মোটর সাইকেল চালানো নিয়ে আয়নাল মন্ডলের সমর্খক রাজার সাথে ছমির লস্করের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে হরিণাকুন্ডু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)