শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » জাতীয় » ইসি সাত হাজার কোটি টাকা ব্যয় করে বিতর্কিত ইভিএম কেনার উদ্যোগ জাতীয় অপচয় : সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » ইসি সাত হাজার কোটি টাকা ব্যয় করে বিতর্কিত ইভিএম কেনার উদ্যোগ জাতীয় অপচয় : সাইফুল হক
বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসি সাত হাজার কোটি টাকা ব্যয় করে বিতর্কিত ইভিএম কেনার উদ্যোগ জাতীয় অপচয় : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক সাত হাজার কোটি টাকা ব্যয় করে ইভিএম কেনার উদ্যোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সাত হাজার কোটি টাকার এই উদ্যোগ হবে বিরাট জাতীয় অপচয়। পুরো উদ্যোগে কারা কতটা কমিশন নেবে তা নিয়েও প্রশ্ন আছে।

তিনি বলেন, সকল বিরোধী দলের আপত্তি ও অনাস্থার কারণে ইভিএম পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোন সম্ভাবনা নেই। প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন যে অধিকাংশ রাজনৈতিক দলের ইভিএম এর উপর কোন আস্থা নেই।

তিনি বলেন, এই পরিস্থিতিতে ইভিএম কেনার এই উদ্যোগ নির্বাচন কমিশনকে কেবল আরও বিতর্কিত করবে এবং জনমনে এই ধারণা পাকাপোক্ত করবে যে সরকার ও সরকারি দলের নীলনকশা বাস্তবায়নের জন্যই নির্বাচন কমিশনের এই উদ্যোগ।

তিনি বলেন, এমনিতেই নির্বাচন , বিদ্যমান নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের কোন আস্থা - বিশ্বাস নেই।তার উপর নির্বাচন কমিশনের ইভিএম এর এই বিতর্কিত উদ্যোগ নির্বাচনকেন্দ্রীক রাজনৈতিক সংকট কেবল আরও প্রকট করবে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সংরক্ষণ ও মনযোগের অভাবে ইতিমধ্যে ৩০ শতাংশ ইভিএম অকেজো হয়ে গেছে।আরও অনেকগুলো অকেজো হবার পথে।বিদ্যমান ইভিএম এর মধ্যে ১৩ হাজার ২৪০টি ইভিএম কন্ট্রোল ইউনিট বিনষ্ট, সাত হাজার কন্ট্রোল ইউনিটের খবরই নেই। বেশ কিছু ইভিএম এর যন্ত্রাংশ হারিয়ে গেছে,আবার চুরিও হয়েছে। এরকম পরিস্থিতিতে নতুন করে ইভিএম কেনার উদ্যোগ যে পুরোপুরি উদ্দেশ্যপ্রনোদিত তা নিয়ে কোন সন্দেহ নেই।

তিনি অনতিবিলম্বে ইভিএম কেনার উদ্যোগ পরিহার করে ভেংগে পড়া নির্বাচন ব্যবস্থার প্রতি জনআস্থা ফিরিয়ে আনতে মনোযোগী হতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ