শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » গুনীজন » নান্দাইলের অগ্নিপুরুষ বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষের ৪৬ তম মৃত্যুবার্ষিকী
প্রথম পাতা » গুনীজন » নান্দাইলের অগ্নিপুরুষ বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষের ৪৬ তম মৃত্যুবার্ষিকী
বৃহস্পতিবার ● ৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নান্দাইলের অগ্নিপুরুষ বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষের ৪৬ তম মৃত্যুবার্ষিকী

ছবি : সংবাদ সংক্রান্ত মো. আজিজুর রহমান ভূঁঞা বাবুল,ময়মনসিংহ প্রতিনিধি :: আজ ৭ সেপ্টেম্বর নান্দাইলের অগ্নিপুরুষ বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষের ৪৬ তম মৃত্যুবার্ষিকী।সংগ্রামী রাজণীতিবিদ ও যুগান্তর দলের অন্যতম কান্ডারি সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষ ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ও যুগান্তর দলের অন্যতম পুরোধা। তিনি ছিলেন ভারতের লোকসভা ও রাজ্যসভার সদস্য। তিনি হেমেন্দ্রকেশোর আচার্য চৌধুরীর প্রতিষ্ঠিত ময়মনসিংহের সাধনা সমিতির সদস্য ছিলেন। তাঁর বিপ্লবী বন্ধু মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী তাঁরই দিল্লীর বাড়িতে ১৯৭০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃটিশ ভারতের বৃহত্তর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামে ১৮৯৩ সালের ২২ এপ্রিল এক স¤্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহন করেন তিনি।তাঁর বাবার নাম কামিনী মোহন ঘোষ।তিনি ১৪ বছর বয়সে স্বদেশী আন্দোলনে যোগ দেন।ময়মনসিংহ জেলা শহরের মৃত্যুঞ্জয় স্কুল ও আনন্দ মোহন কলেজে পড়াশোনা করেন। প্রথম বার্ষিক শ্রেণিতে পড়ার সময় বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক বছর কারদন্ড ভোগ করেন।সেই থেকে ১৯৪৫ সাল পর্যন্ত
বিভিন্ন সময়ে দীর্ঘ প্রায় ২৪ বছর ব্রিটিশ রাজের কারাদন্ড ভোগ করেন এবং মোট ৯৬ দিন জেলে অনশন করেন ।তিনি ‘মধু ঘোষ’ অর্থাৎ ‘মধুদা’ নামেই সমধিক পরিচিত ছিলেন।

১৯০৭ সাল থেকে ১৯৩৮ সাল পরবর্তী যুগান্তর দল বিলুপ্ত হয়ে যাওয়া পর্যন্ত তিনি দলের বিশিষ্ট কর্মী ও নেতা হিসেবে যুক্ত ছিলেন।১৯২৩ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্বরাজ দলে তাঁর বিশেষ ভূমিকা ছিল। ১৯২০ সালে জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে আমৃত্যু তার সঙ্গে যুক্ত ছিলেন।

অসহযোগ আন্দোলনে তার যুগান্তর দল গান্ধীজির নেতৃত্ব মেনে নিলেও তিনি বা তার দল অহিংসাকে নীতি হিসেবে গ্রহণ করেনি। ১৯২৮ সালে কলকাতা ঐতিহাসিক কংগ্রেস অধিবেশনে নেতৃত্বের স্বাক্ষর রাখেন এই বিপ্লবী। অবিভক্ত বাংলায় ত্রিশের দশকে যতীন্দ্র মোহন সেনগুপ্ত ও সুভাষচন্দ্র ্র বসুর নেতৃত্বের বিরোধ দেখা দিলে তিনি তাঁর দল নিয়ে সুভাষচন্দ্র বসুর পাশে এসে দাঁড়ান।

ত্রিপুরা কংগ্রেসের আগ পর্যন্ত তার সঙ্গে সুভাষচন্দ্র ও শরৎচন্দ্র বসুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিপ্লবের পথে যারা তার অগ্রজপ্রতিম ছিলেন তাদের মধ্যে যতীন্দ্র্রনাথ মুখোপাধ্যায় ও ডা. যাদুগোপাল মুখোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য। তাঁর কারাসঙ্গীদের মধ্যে ছিলেন বিপ্লবী সূর্য সেন এবং মান্দালয় জেলে নেতাজী সুভাষচন্দ্র।

সুরেন্দ্র্রমোহন ঘোষ ১৯৩৯ সাল বঙ্গীয় প্রাদেশিক কমিটির অ্যাডহক কমিটির সভাপতি হন।দীর্ঘদিন তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৬ সালে কন্সটিটুয়েন্ট এসেম্বলির সদস্য নির্বাচিত হয়ে ভারতবর্ষের ভাবী শাসনতন্ত্র তৈরির কাজে আত্মনিয়োগ করেন। ১৯৫০-১৯৫২ সারে অস্থায়ী পার্লামেন্টের সদস্য এবং এবং ভারতীয় লোক সভার সদস্য হন।১৯৫৬ ও ১৯৬২ সালে রাজ্যসভার সদস্য এবং ১৯৬২ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পার্লামেন্টে কংগ্রেস দলের ডিপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।নান্দাইলের মাটিতে জন্ম নেয়া এই অগ্নিপুরুষ নিজ অঞ্চলের চেয়ে ভারতবর্ষে ব্যাপক খ্যাতিলাভ করেন। আজীবন বিপ্লবী সুরেন্দ্র মোহন ঘোষ মধু ঘোষ ১৯৭৬ সালের ৭ সেপ্টেম্বর বাধ্যক্যজনিত সমস্যায় ভারতের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।





গুনীজন এর আরও খবর

চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের  অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক

আর্কাইভ