শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সীমান্তে বিএসএফ এর গুলীতে বাংলাদেশীদের হত্যাকান্ড বন্ধুত্বের নমুনা নয়
প্রথম পাতা » ঢাকা » প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সীমান্তে বিএসএফ এর গুলীতে বাংলাদেশীদের হত্যাকান্ড বন্ধুত্বের নমুনা নয়
শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সীমান্তে বিএসএফ এর গুলীতে বাংলাদেশীদের হত্যাকান্ড বন্ধুত্বের নমুনা নয়

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকালে গতরাতে দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফ এর গুলীতে বাংলাদেশী যুবক মিনহাজের মৃত্যু ও
আরও দুইজন বাংলাদেশী নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।তিনি এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং বলেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরকালে সীমান্তে এই ধরনের হত্যাকান্ড বিএসএফ তথা ভারতের চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ। তিনি বলেন,দুই প্রধানমন্ত্রীর আলোচনার পর প্রদত্ত বিবৃতিতে যখন দুই দেশের বন্ধুত্বের জয়গান করা হচ্ছে তখন সীমান্তে বাংলাদেশীদের হত্যাকাণ্ড প্রমাণ করে এই বন্ধুত্ব সমমর্যাদার নয় ; বরং প্রতিবেশীদের প্রতি ভারতের আধিপত্যবাদী মনোভাবেরই প্রমান।
তিনি বলেন, প্রকাশিত যৌথ বিবৃতিতে আসাম সীমান্তের অবশিষ্ট অংশে কাঁটাতারের বেড়া নির্মানের ঘোষণাতেও উৎকন্ঠা প্রকাশ করেন এবং বলেন , ফিলিস্তিন - ইসরায়েল আর আমেরিকা - মেক্সিকো সীমান্ত ছাড়া কাঁটাতারের এরকম বন্ধুত্বের নমুনা পৃথিবীতে আর তেমন নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এবারকার দিল্লি সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে রাজনৈতিক অংগিকারের বাইরে বিশেষ কিছু পাওয়া গেলনা।
তিনি বলেন,তিস্তার পানিবন্টন চুক্তিও অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা হল।
তিনি বলেন,সরকারের ক্ষমতায় থাকার পিছনে দেশের মানুষের সমর্থন না থাকলে কুটনৈতিক দরকষাকষির ক্ষেত্রেও সমমর্যাদার ভিত্তিতে জাতীয় স্বার্থ নিশ্চিত করা যায়না।
আজ বিকেলে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। পার্টির সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১৪ অক্টোবর পার্টির ঢাকা মহানগরের সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করে সম্মেলন সফল করার আহবান জানানো হয়।।

পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদক আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, আবুল কালাম আজাদ, মোঃ সালাউদ্দীন প্রমুখ।

ডঃ আকবর আলি খানের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ডঃ আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক কৃতি সন্তানকে হারিয়েছে। তিনি বলেন, পেশাগত জীবনের সকল ক্ষেত্রেই তিনি অনন্য সাফল্যের উদাহরণ সৃষ্টি করেছেন।প্রয়াত আকবর আলি খানকে একজন মহান দেশপ্রেমিক আখ্যায়িত করে তিনি বলেন, সমগ্র জীবনব্যাপী তিনি সততা ও নীতিনিষ্ঠতারও স্বাক্ষর রেখেছেন। প্রশাসনিক ক্ষমতা তাকে অন্ধ করেনি।দেশ ও জনকল্যাণে যা ভাল মনে করেছেন জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত তাই করার চেষ্টা করেছেন। সত্য উচ্চারণ করা যখন
ঝুঁকিপূর্ণ তখন তিনি নাগরিক কন্ঠ হিসাবে জনগণের পক্ষে কথা বলেছেন, তাদের আকাংখা প্রতিনিধিত্ব করেছেন। স্পষ্টভাসি যুক্তিবাদী ইতিহাস সচেতন আকবর আলি খানের শুণ্যতা সহজে পূরণ হবার নয়।
তিনি বলেন, লেখক ও গবেষক হিসাবেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আত্মমর্যাদা সম্পন্ন নির্লোভ আকবর আলি খান দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।দেশের মানুষ তাঁকে শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।

বিবৃতিতে তিনি আকবর আলি খানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের স্বজন ও গুণমুগ্ধদের প্রতিও সহানুভূতি প্রকাশ করেন।





ঢাকা এর আরও খবর

দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)