শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » খোকসা থানা পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম
প্রথম পাতা » কুষ্টিয়া » খোকসা থানা পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম
রবিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খোকসা থানা পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধ :: কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. খাইরুল আলম শনিবার ১৭ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১০ ঘটিকার সময় খোকসা থানা বার্ষিক পরিদর্শন করেন। থানা পরিদর্শন কালে সংশ্লিষ্ট ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য অধিক গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের ৫টি নির্দেশনা দূর্নীতি মুক্ত , মাদক মুক্ত, পুলিশি হয়রানি - নির্যাতন মুক্ত সেবা, বিটপুলিশিং ও অধীনস্হ সকালের কল্যাণ নিশ্চিত করে নির্ভেজাল সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিয়ে পুলিশের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে সকল অফিসারদের আন্তরিক ভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার এ সময় পরিদর্শন প্যারেড সালামী গ্রহন শেষে থানা ভবন , ফোর্সের ব্যারাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সকল পুলিশ সদস্যদের কথা শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি এ সময় থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য ডিউটি অফিসার, অফিসার ইনচার্জ খোকসা থানাসহ অন্যান্য অফিসারদের নির্দেশনা প্রদান করেন। তিনি প্রত্যেক পুলিশ সদস্যদের উপর অর্পিত সকল ধরনের সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম পরবর্তীতে থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সুষম দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পরবর্তীতে থানা এলাকার আইন শৃঙ্খলা ঠিক রাখাসহ সম্পত্তি সংক্রান্ত কোন অপরাধের ঘটনা যেন ঘটতে না পারে এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদার করার জন্য খোকসা থানার সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন। খোকসা থানা পরিদর্শনের শেষ পর্যায়ে এলার্ম প্যারেডের আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মো. খাইরুল আলম এলার্ম প্যারেডের প্রত্যেকটি পোস্ট প্রত্যক্ষ করে উপস্থিত অফিসার ও ফোর্সের নিরাপত্তা সংক্রান্তে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সৈয়দ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ, খোকসা থানা, ইন্সপেক্টর তদন্ত খোকসা থানা, খোকসা থানার ১২টি বিটে নিয়োজিত বিট অফিসার ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

কুষ্টিয়া জেলা পুলিশের পৃথক অভিযানে ৩ জন আসামী গ্রেফতার
কুষ্টিয়া :: কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে দুইটি ভিন্ন অভিযানে সর্বমোট ৩ জনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া পুলিশ। ১৬ তারিখ শুক্রবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য প্রদান করেন । তিনি বলেন, কুষ্টিয়া মিরপুর উপজেলার বহুলবাড়ীয়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে নায়েবুর রহমান (২৪) বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক অরাজকতা, ঘৃণা ও শত্রুতা সৃষ্টির উদ্দেশ্যে Facebook নামীয় অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যবহৃত “Md Nayebur Rahman Milon” নামীয় ফেসবুক আইডিতে ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলকভাবে হিন্দু/সনাতন ধর্মের অবমাননা ও ধর্মীয় অনুভুতিতে আঘাত করে লিখিত স্ট্যাটাস দেয়। উক্ত স্ট্যাটাস এর পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া আদর্শ পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে সজিবুল ইসলাম সজিব বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় নায়েবুর রহমানের বিরুদ্ধে একটি এজাহার করেন। উক্ত এজাহারের ভিত্তিতে অদ্য ১৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকার সময় আসামীর শ্বশুরবাড়ী কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মহিষাখোলা গ্রাম থেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (ডিবি), কুষ্টিয়া এর নেতৃত্বে একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে গত ১৫ই সেপ্টেম্বর রাত অনুমান ৯ ঘটিকায় কুষ্টিয়া মডেল থানাধীন কুষ্টিয়া টু ভেড়ামারা সড়কস্থ জুগিয়া পাথরগাদি বেঙ্গল এলপিজি ফিলিং ষ্টেশনের উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে মিরপুর চারুলিয়া গ্রামের আলাউদ্দিন জোয়াদ্দারের ছেলে আশিকুর রহমান আশিক (২৪) ও পুরাতন কুষ্টিয়া হরিপুরের বজলু হোসেনের ছেলে বিজয় হোসেন (২১) কে চোরাই কৃত রেজিস্ট্রেশন বিহীন আরটিআর মোটরসাইকেল সহ কুষ্টিয়া মডেল থানা এসআই রফিক তার সঙ্গীয় ফোর্স নিয়ে আটক করেন। এ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানায় এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ১৬ তারিখে ধারা- ৪১১/৪১৩ পেনাল কোডে মামলা করেন যার নং-৩৮। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)