শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রর্তীকি ছবি আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মোছাম্মদ আদফিয়া হোসেন রাহেজা (১৮) নামে এক তরুনীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার চিকদাইর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে। ঐ তরুনী রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের মোঃ জেবুল হোসেনের মেয়ে ও চট্টগ্রাম মহিলা কলেজের ছাত্রী। স্থানীয় লোকজন জানান, তার বাবা-মায়ের মধ্যে পারিবারিক সমস্যা চলছে। বাবা-মা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে তিনি চিন্তিত ছিলেন। এর জের ধরে নিজ বসতঘরের গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলার একটি বেসরকারি হাস্পাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে লাশটি থানায় নিয়ে যান। দুই বোন এক ভাইয়ের মধ্যে সেই সবার বড়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হবে।
রাউজানে আগুনে পুড়ছে ৫টি বসতঘর

রাউজান :: চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ছে পাঁচটি বসতঘর। শনিবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মতি লাল মেম্বার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের লোকজন প্রায় কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই সবকিছু পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্তরা হলেন, রনজিত দাশ(৮০), অভি দাশ (৩০), গিতা ঘোষ (৬৭), স্বপন দাশ(৬৭), গৌতম দাশ(৫৫)। জানা যায় গোয়াল ঘর থেকে আগুনের সূত্র পাত হয়।
এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন। এছাড়াও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে একটি গরু পুড়ে মৃত্যুর খবর পাওয়া যাই। ঘটনার খবর পেয়ে পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ি সহকারী ইনচার্জ সালাউদ্দিন ও স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাউজানের কদলপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৩ শতাধিক মানুষ

রাউজান:: চট্টগ্রামের রাউজানে তিন শতাধিক নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কদলপুর হযরত মোল্লা মিসকিন শাহ্ (রহ.) ইউনিট শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ নির্ণয়সহ বিনামূল্যে এই চিকিৎসা সেবা সারাদিনব্যাপী কার্যক্রম চলে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের সাবেক সভাপতি আমান উল্লাহ আমান।
আশরাফ উদ্দীন শাহ পাভেলের সভাপতিত্বে এই চিকিৎসা সেবায় রাউজানের কদলপুর গ্রামের কৃতি সন্তান ডা. মোহাম্মদ ফারহান রোগীদের চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা করেন। এসময় আরোও উপস্থিত ছিলেন ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি এনামুল হক মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়েছ উদ্দীন, কদলপুর ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক আলমগীর শাহ, রাহাতিয়া নইমীয়া ব্লাড ব্যাংকের এডমিন ইমাম হোসেন চিসতি, রাউজান ব্লাড ডোনার্সের পরিচালক এ.আর রাশেদ, কাজী আসিফ, মোহাম্মদ কায়সার, মোহাম্মদ মহসিন, জাহেদুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল কোরাইশি, মোহাম্মদ ফোরকান কোরাইশি, মোহাম্মদ ইব্রাহিম কোরাইশি, মোহাম্মদ মুবিন, নওশাদ, সাকিব, আরিফ, ইমন, রাসেল, আনিম, ইরফাত, আরেফিন, সাকিব, সিফাত, আরফাত, আসিফসহ প্রমূখ।

গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রাউজান :: রাউজানের গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়াস ইনস্টিটিউশন চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন। পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার প্রফেসর ড. নারায়ন বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়াস ইনস্টিটিউশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, বৃটিশ ট্যোবাকোর সাবেক কর্মকর্তা নাসির উদ্দীন কামাল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক খোরশেদ আলম , দৈনিক আজাদীর বার্তা সম্পাদক দিবাকর ঘোষ, চট্টগ্রাম তাপবিদ্যুৎ ও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জসীম উদ্দীন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার পাশা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড.প্রসেনজিৎ দাশ, চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী সৈয়দুল হক, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা.এনামুল হক, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নবী।
সাধারণ সম্পাদক আলমগীর হায়দার এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সৈয়দ মোজাফ্ফর হোসেন, সাংবাদিক আলমগীর সবুজ, মোহাম্মদ হানিফ, মাখন লাল দাশ ,সৈয়দ মোহাম্মদ হোসেন, ফখরুল ইসলাম, মো. আকতার হোসেন, প্রকেশলী আনু মিঞা, প্রকৌশলী অশোক কুমার চৌধুরী, জানে আলম চৌধুরী, ইউনুস তালুকদার, ব্যাংকার প্রিয়ব্রত বিশ্বাস, মো. আলমগীর, উদয় দত্ত অর্ক, এম এন রাশেদ, কৃষ্ণ গোপাল চৌধুরী, মুবিনুল হক, সুকুমার চৌধুরী, সনজীব বরণ চৌধুরী, সজল দে, আবদুল কাদের, জমির উদ্দীন দুলাল, শাহজাহান সিরাজ, সফিউল আলম, জালাল উদ্দীন চৌধুরী, আদনানুল করিম, অদিতি চৌধুরী, বদিউল আলম, সুমিত্রা দাশ গুপ্তা, লাকী চৌধুরী, নুর আহমদ, আবুল কালাম, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ ,আনসার আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই ছাত্র-ছাত্রী পরিষদের প্রধান উপদেষ্ঠা প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদ সহ নিহত সকলের মাগফেরাত কামনা এবং অসুস্থ সকলের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে স্কুলের ২০১৩ ব্যাচের অসুস্থ শিক্ষার্থি মো.রোকনের জণ্য স্কুল এবং ছাত্র-ছাত্রী পরিষদের মানবিক ফান্ড থেকে বিশ হাজার টাকা অনুদান দেয় হয়।





আর্কাইভ