শিরোনাম:
●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
রাঙামাটি, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি পেল দশম শ্রেণির শিক্ষার্থী
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি পেল দশম শ্রেণির শিক্ষার্থী
শনিবার ● ১৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তি পেল দশম শ্রেণির শিক্ষার্থী

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী। গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের এন.এস. কমিউনিটি সেন্টারে মহা ধুমধামে করা হয় বিয়ের আয়োজন। এমন বিবাহের সংবাদ পেয়ে বেলা ২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে এই বিয়ে পণ্ড করে দেন। অভিযানে উপস্থিত ছিলেন পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বর রাউজান উপজেলার সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা এলাকার জানে আলম চৌধুরী বাড়ির মো. কামাল উদ্দিনের ছেলে মো. মোরশেদ আলম। কনে পূর্বগুজরা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ফজল করিমের মেয়ে এবং অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বয়স ১৫ বছর ৮মাস ১১ দিন। মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে বিয়ের বন্ধ করে দেওয়া হয়।
রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার বলেন, কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না মর্মে কনের অভিভাবকের কাছ হতে অঙ্গীকারনামা নেওয়া হয়। সেই সাথে বর মো. মোরশেদুল আলমকে ২০,০০০(বিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
রাউজানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
রাউজান :: চট্টগ্রামের রাউজানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩-অক্টোবর) সকালে রাউজান উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় র্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করেন রাউজান উপজেলা প্রশাসন। এতে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্কুল শিক্ষার্থীরা। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার। রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ এর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর, আবদুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার শাহ-ই জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা তথ্য কর্মকর্তা সুবর্না সুমাইয়াসহ প্রমুখ।





চট্টগ্রাম এর আরও খবর

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত

আর্কাইভ