বুধবার ● ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ হোসেন (৬০) নামে মিরসরাইয়ের একজন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে সংযুক্ত আরব আমিরাতের আল আইন এলাকায় নিজ বাসায় হৃদক্রীয়া বন্ধ হয়ে (স্ট্রোক) সে মারা যায়। নিহত রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ হোসেন মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের ৯ নং ওয়ার্ডের শফিউল্ল্যাহ কেরানী বাড়ির মৃত হাজী হাবীব উল্লাহ’র পুত্র এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
নিহতের চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য শফিউল আজম মিলন জানান, আমার জেঠাত ভাই হোসেন দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে আরব আমিরাতের আল আইন এলাকায় একই মালিকের অধীনে চাকরি করে আসছে। সেখানে তিনি গাড়ি চালকের কাজ করতেন। বেশকিছু দিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে নিজ বাসায় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।





মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল