বুধবার ● ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলা » রোলার স্কেটিং ফেডারেশনের রাসেল দিবস পালন
রোলার স্কেটিং ফেডারেশনের রাসেল দিবস পালন
ঢাকা :: শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে রাসেল দিবস-২০২২ ১৮ অক্টোবর ২০২২ তারিখ মঙ্গলবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স-এ আয়োজন করা হয়। শহীদ শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া হয়, শেখ রাসেল-শিশুদের আদর্শ, তাদের কল্পনার নেতা-তাদের আঁকা ছবি, লেখাসহ বিভিন্ন তথ্য ও ছবি নিয়ে প্রদর্শনী আমন্ত্রিত অতিথিগণ প্রদর্শন এবং “শেখ রাসেল দুরন্ত শৈশবের প্রতিচ্ছবি” বই-এর মোড়ক উন্মোচন করেন, শহীদ শেখ রাসেল, রোলার স্কেটিং, রোল বল, রোপ স্কিপিং ও স্কেট বোর্ড এর উপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শনী ও শহীদ শেখ রাসেল-এর জন্মদিন উপলক্ষে জন্মদিনের কেক কাটেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি, বিশেষ দূত (জাতিসংঘ) ক্লাইমেন্ট ভালনারেবল ফোরাম (ঈইঋ), প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (ঝউএং) এবং বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও রোপ স্কিপিং টাস্ক ফোর্স এর চেয়ারম্যান মোঃ আবদুস সামাদ, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ আশরাফুল আলম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মিনান আরা এবং সদস্য শমসের আলী খাঁন, জুম্মন রাজ, মোঃ নীরব, মোঃ ইমরান হাসান সোহাগ, মোঃ আসিফ ইকবাল ও নাব মোঃ নাদিম। আরো উপস্থিত ছিলেন ক্ষুদে স্কেটার ও অতিথিবৃন্দ।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ