শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার ● ১৯ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম শুভ জন্মদিন উপলক্ষে ৬ষ্ঠবারের মতো “শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২২” রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কাপ্তাই লেইকে অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি দীপংকর তালুকদার,এম.পি এবং অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি,পিএসসি; রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু চৌধুরী ও রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন রোমান।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মোহাম্মদ হারুন-অর-রশীদ, মংছেনলাইন রাখাইন, তুষিত চাকম,া কাইংওয়াই ম্রো, মো. নুরুজ্জামান, ডজী ত্রিপুরা ও সাগর পালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভাগ/দপ্তর/সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৮ অক্টোবর মঙ্গলবার দুপুর আড়াই টায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাপ্তাই হ্রদের মধ্য টিলা হতে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিত ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৪টি ইভেন্ট রয়েছে। তম্মধ্যে বিভিন্ন দুর্গম এলাকা হতে অংশগ্রহণকারী পুরুষ সাম্পান প্রতিযোগিতায় ১৪টি দল, মহিলা ছোট নৌকা প্রতিযোগিতায় ১৭টি দল, পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ১৩টি দল, এবং মহিলা বড় নৌকা প্রতিযোগিতায় ৯টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পুরুষ বড় নৌকা প্রতিযোগিতায় ১ম হয়েছে প্রশান্ত ত্রিপুরা ও তার দল; ২য় স্থান অধিকার করেছেন রোমেল কান্তি চাকমা ও তার দল; ৩য় স্থান অর্জন করেছেন শঙ্কর ত্রিপুরা ও তার দল; মহিলা ছোট নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন চিকনা ত্রিপুরা ও তার দল; ২য় স্থান অর্জন করেছেন সুমিতা ত্রিপুরা ও তার দল; ৩য় স্থান অধিকার করেছেন রচনা ত্রিপুরা ও তার দল; মহিলা ডিঙ্গি নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন পূর্ণ রাণী ত্রিপুরা, ২য় স্থান অধিকার করেছেন সুমিতা চাকমা ও ৩য় স্থান অর্জন করেছেন শান্তি দেবী এবং পুরুষ সাম্পান নৌকা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন মোঃ জামাল উদ্দিন, ২য় স্থান অধিকার করেছেন জল কান্তি ত্রিপুরা এবং ৩য় স্থান অর্জন করেছেন মোঃ জিহাদ।
প্রধান অতিথি বলেন যে, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপত্র শেখ রাসেল এর শুভ জন্মদিন। এছাড়া এদিনটিকে স্মরনীয় রাখার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় এবং রাঙামাটি জেলার ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এখানকার ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিয়োগিতা ২০২২ আয়োজন করার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং রাঙামাটি পার্বত্য জেলার ক্রীড়া সংস্থার প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উন্নয়ন বোর্ড চেয়ারম্যান অতিথি বক্তব্যে বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র যে স্বপ্ন সেটাকে বাস্তবায়নের জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় এবং রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া ব্যবস্থাপনায় শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২২ আয়োজনের মাধ্যমে ক্রীড়া প্রেমী দর্শক ও নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সুন্দর সুযোগ তৈরী করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের অনাড়ম্বর ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পার্বত্য এলাকার সকল সম্প্রদায়ের মধ্যে একটি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে শেখ রাসেল এর শুভ জন্মদিন উপলক্ষে কেক কর্তন করা হয় এবং বক্তব্য শেষে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় রাঙামাটির সদর ও বিভিন্ন দুর্গম এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়ামোদী জনসাধারণ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।





খেলা এর আরও খবর

তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)