মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নারায়ণগঞ্জে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক খলিলুর
নারায়ণগঞ্জে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক খলিলুর
গণতন্ত্র মঞ্চ নারায়ণগঞ্জ জেলা পরিচালনা পরিষদের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট খলিলুর রহমান। ১০ ডিসেম্বর ২০২২ থেকে পরবর্তী এক মাসের জন্য তিনি মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
গত ৯ ডিসেম্বর গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে মঞ্চের সদ্য বিদায়ী সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মঞ্চের নারায়ণগঞ্জ জেলা পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী পরিচালক অঞ্জন দাস, নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি আবদুল মোতালেব ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মোক্তার হোসেন প্রমূখ।





বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট