শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দুইটি ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দুইটি ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ
বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দুইটি ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: পরিবেশ মারাত্মক ভাবে দূষণ করছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বর্তমান বিশ্বনাথ পৌরসভায় কালিগঞ্জ বাজারের দুইটি ইটভাটা! বিশ্বনাথ-রামপাশা সড়কের পাশে আরো দুই ইটভাটা রয়েছে।

যেখানে বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, নভেম্বর ১৮, ২০১৮ তে নির্দেশনা দেওয়া হয়েছে যে, বিশেষ কোন স্থাপনা, রেওয়েল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণাগার, বা অনুরুপ স্থান বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে ১ (এক) কিলোমিটার দূরত্বের মধ্যে হইতে হবে।

অথচ বর্তমান (বিশ্বনাথ পৌরসভায়) বাসিয়া নদীর তীরে ও সিলেট-জগন্নাথপুর সড়কের পাশে অবস্থিত আল-ফালাহ ব্রিকফিল্ট স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক ও বর্তমানে পরিত্যক্ত আল-আমিন ব্রিকফিল্ট স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম ইশাদ আলীর মালিকাধীন এই দুইটি ইটভাটার মাত্র ০/৩শ মিটারের মধ্যে ১টি আল ইরশাদ লতিফিয়া মাদরাসা, ১টা হাফিজিয়া মাদ্রাসা, ১টি মহিলা মাদ্রাসা, ২টি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, ১টি কালিগঞ্জ বাজার, ৬/৭টি মসজিদ, ৫টি গ্রাম যথা- দতা, ধোপাখোলা, গন্ধারকাপন, মৌজপুর, আলাপুর, জনসংখ্যা প্রায় ৪/৫ হাজার বসবাস করছেন।

শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ৭৫% মানুষের শ্বাসকষ্ট, হার্টের নানান সমস্যা, চর্ম রোগ নিয়ে বসবাস করছেন। বিশ্বনাথের কালিগঞ্জ বাজার এলাকা থেকে ও বিশ্বনাথ-রামপাশা সড়কের পাশে আরো দুই। যদি এই চারটি ইটভাটা অপসারণ করা না হয় অল্প বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু অনিবার্য।

আমি কারো সাথে প্রতিহিংসা করে প্রতিবাদ করছি না, মানুষের কথা চিন্তা করেই প্রতিবাদ করছি। আমার দেখা এই এলাকায় কয়েক জন মারা গেছেন চর্ম রোগে, হার্টফেল করে, শ্বাস কষ্ট রোগে ও নানান রোগে। এই ইটভাটার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি।

যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, সেখানে এই ব্রিকফিল্ট পরিবেশ দূষণ করেই চলেছে। আজ ৪ ফেব্রুয়ারি কিছু ছবি সংযুক্ত করে দিয়েছি। বাসিয়া নদীর তীর কেটে মাটি উত্তোলন করছেন আল-আমিন ব্রিকফিল্ট। বিষয়টি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

এব্যাপারে সাবেক বিশ্বনাথ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল এর কাছে অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেননি।

সাবেক সিলেট জেলা প্রশাসনকে কাছেও অভিযোগ করা হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা নেননি।

এবিষয়ে সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক ইসরাত জাহান সুস্পষ্ট কোন বক্তব্য দেন নি।





আর্কাইভ