শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ভূমিধ্বসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলন শীর্ষক সেমিনার
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ভূমিধ্বসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলন শীর্ষক সেমিনার
শুক্রবার ● ৬ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে ভূমিধ্বসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলন শীর্ষক সেমিনার

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের আয়োজনে “বাংলাদেশে ভূমিধ্বসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলন” শীর্ষক সেমিনার ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান এবং চুয়েটের সেন্টার ফর রিভার হারবার এন্ড ল্যান্ড-স্লাইড রিসার্চ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. বিপুল চন্দ্র মন্ডল। সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভারসিটি কলেজ লন্ডন এর সহযোগী অধ্যাপক ড. বায়েস আহমেদ। বিভাগীয় প্রধানের সঞ্চালনা সেমিনারে চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বাংলাদেশে ভূমিধস ও পাহাড় ধসের জন্য অন্যতম ঝুকিপূর্ণ এলাকা হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ ও কক্সবাজার এর পাহাড়ী এলাকা। চ্টগ্রামকে পাহাড়ধসের ঝুঁকিমুক্ত করার জন্য চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন এ ধরনের সেমিনার চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার জ্ঞানকে বৃদ্ধি করবে এবং এর বাস্তব প্রয়োগ এ অঞ্চলকে ঝুঁকিমুক্ত করতে সাহায্য করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, বলেন, “নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভূমিধস ও পাহাড়ধসের উপর গবেষণা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের সেমিনার বেশ ফলপ্রসু ও সফল ভুমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।”

সেমিনারে প্রধান আলোচক ইউনিভারসিটি কলেজ লন্ডন এর সহযোগী অধ্যাপক ড. বায়েস আহমেদ বাংলাদেশে ভূমিধসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারের সভাপতি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান উক্ত সেমিনারে প্রধান আলোচক ড. বায়েস আহমেদ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো এ ধরনের সেমিনার আয়োজনে আশা ব্যক্ত করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)