শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি কল্যাণ সমিতির প্রতিবাদ সভা
অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি কল্যাণ সমিতির প্রতিবাদ সভা

ঈশ্বরদী প্রতিনিধি :: (২ এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৩মিঃ) ২ এপ্রিল শনিবার দুপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি কল্যাণ সমিতি ঈশ্বরদী আঞ্চলিক শাখার প্রতিবাদ সভা আইডিইডি অফিসে অনুষ্ঠিত হয় ৷ সংগঠনের সভাপতি প্রকৌশলী আনিসুর রহমানের সভাপতিত্বে সহ সভাপতি লুত্ফর রহমান ও আবু বক্কার , সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন,কেষাধ্যক্ষ আকমল হোসেন,সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ ও সদস্য বুলবুল আহমেদ বক্তব্য দেন ৷ বক্তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,পাবনা জেলা কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ঈশ্বরদী আঞ্চলিক কমিটির আড়াই’শ সদস্য ও জেলার অনেক সদস্যকে না জানিয়ে সম্প্রতি পকেট কমিটি গঠন করা হয়েছে গঠনতন্ত্র বহির্ভুতভাবে ৷ সভায় পকেট কমিটি বাতিল করে ঈশ্বরদী আঞ্চলিক কমিটিসহ সকল উপজেলার সদস্যদের অংশগ্রহনে নির্বাচন বা সমন্বয়ের ভিত্তিতে জেলা কমিটি গঠন করার দাবি জানান৷ অন্যথায় আদালতের মাধ্যমে পকেট কমিটির বিরম্নদ্ধে ইনজাংশন জারি করার সিদ্ধান্ত গৃহিত হয় ৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা