শিরোনাম:
●   ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
রাঙামাটি, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বেড়েই চলছে অপরাধ : পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বেড়েই চলছে অপরাধ : পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে বেড়েই চলছে অপরাধ : পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন

প্রর্তীকি ছবি গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলা জুরে চুরি-ডাকাতি,ছিনতাই,হত্যা,কিশোর গ্যাং,মাদকসহ প্রতিনিয়ত অপরাধ কর্মকান্ড বেড়েই চলছে। পুলিশ অপরাধ দমনে কাগজ কলমে মাঠে থাকলেও বাস্তবে অপরাধ দিনে দিনে বেড়েই যাচ্ছে। অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে। গত দুই মাসে ঝালকাঠি জেলায় দিনে ও রাতে এ পর্যন্ত শতাধিক চুরি ও বেশ কয়েকটি আলোচিত ডাকাতির ঘটনা ঘটলেও এ পর্যন্ত কোন ডাকাত কে আটক বা লুটে নেওয়া মালামাল উদ্ধার করতে না পারায় পুলিশের ব্যর্থতা কথা বলেছেন ভুক্তভোগী পরিবার গুলো।
অপরদিকে ঝালকাঠি জেলায় হাত বাড়ালেই দেখা মিলে মাদকের। শহর ও গ্রামের প্রতিটি অলিগলিতে গড়ে উঠেছে বিভিন্ন নামের কিশোর গ্যাং। এদের বিরুদ্ধে পুলিশ উল্লেখ যোগ্য কোন ব্যবস্থা নিচ্ছে না রহস্য জনক কারণে। এর কারণ হিসাবে একটি নির্ভর সূত্রে নিশ্চিত হওয়া গেছে, প্রতিটি অপরাধ কর্মকান্ড থেকে পুলিশের কতিপয় কর্মকর্তা টাকার বিনিময় ঘটনাগুলো ধামা চাঁপা দিয়ে রাখে। অন্যদিকে এর পিছনে রয়েছে ক্ষমতাশীন দলের কিছু সাইবোর্ডধারি নেতারা। যে কারণে ঝালকাঠি জেলা জুড়ে অপরাধ ক্রমশেই বেড়েই যাচ্ছে। ঝালকাঠি জেলায় এসকল অপরাধের তান্ডবে সাধারণ মানুষ আতংকের মধ্যে দিন যাপন করছেন।
পুলিশ জনগণের বন্ধু বললেও বাস্তবে পুলিশ ক্ষমতাশীন লোক ও অর্থদাতাদের বন্ধু হয়ে তাদের আখের গোছাচ্ছে। যে কারণে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনি সহায়তায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এ সুযোগে অপরাধীরাও বেপরোয়া হয়ে একের পর এক অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। পুলিশের এহেন ভূমিকায় ঝালকাঠি জেলা জুড়ে আইনশৃংঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। অপরাধ সংগঠিত হওয়ার পর পুলিশ পিঠ বাঁচাতে দুই একজনকে আটক করলেও প্রকৃত অপরাধিরা ধরাছোয়ার বাইরে থেকেই এককের পর এক অপরাধ করেই বেড়াচ্ছে। এসকল অপরাধের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হচ্ছে ঝালকাঠি সদর থানা এলাকায়। এরপরের স্থানে রয়েছে রাজাপুর কাঠালিয়া থানা এলাকা।
দখিনের জনপদের কলকাতা খ্যাত এক সময়ের ব্যাবসায়ীক এলাকা সবচেয়ে ছোট জেলা ঝালকাঠি। এ জেলায় দুটি পৌরসভা ও ৩২টি ইউনিয়নের তথ্যমতে নারী পুরুষসহ প্রায় সাত লাখ লোকের বসবাস। এ জেলায় নিরাপত্তার জন্য রয়েছে চারটি থানা,দুইটি পুলিশ ফাঁরি ও ছয়টি পুলিশ ক্যাম্প রয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ডাকাতির ঘটনায় পুলিশের কঠোর অবস্থানে অচিরেই ভালো একটি রেজাল্ট আপনারা পাবেন। পেশাদার কিছু চোরকে আমরা গ্রেফতার করেছি। কিশোর গ্যাং সম্পর্কে বলেন, কিশোর গ্যাং এর একটি তালিকা আমরা করেছি। অপ্রাপ্ত বয়স হওয়ায় এদেরকে সতর্ক করে নজরদারিতে রেখেছি। মাদক নির্মূলে ডিবি ও পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আমরা আইনশৃংঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি।





আর্কাইভ