সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঈশ্বরগঞ্জে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৯নং উচাখিলা ইউপি চেয়ারম্যানকে এক নারী ইউপি সদস্য প্রাণনাশের হুমকির প্রদান করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উচাখিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য রোকসানা খাতুন ৮নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামকে মোবাইল ফোনে ওই মহিলা সদস্য অকথ্য ভাষায় গালাগাল করেছে মর্মে আমার কাছে অভিযোগ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে এক মিটিং এ বিষয়টি রোকসানার কাছে জানতে চাইলে রোকসানা উত্তেজিত হয়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে পরিষদ থেকে বেড়িয়ে যায়। কিছুক্ষন পর সে ধারালো রাম দা নিয়ে এসে আমাকে প্রাণনাশের চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাকে নিবৃত করে। এরপর সে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে তার চুলের মুঠি ধরে জুতা পেটা, বসত বাড়িতে হামলা ও শ্লীলতাহানি করেছি এসব মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
তিনি আরোও জানান, এই নারী সদস্য চিহ্নিত একজন মাদককারবারী। সে সব সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রাখে। তিনি তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র নিন্দা জানান।
সংরক্ষিত মহিলা সদস্য রোকসানা খাতুন জানান, চেয়ারম্যান ডেকে নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজে স্বাক্ষর করতে বলে। পরে আমি অস্বীকৃতি জানালে এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে চেয়ারম্যান আমার চুলের মুঠি ধরে জুতা দিয়ে মারধর করে। পরে আমি থানায় গিয়ে বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করে লিখিত অভিযোগ দিয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম, মতিউর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, তাসলিমা বেগম ও জেসমিন আরা।





নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন
ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি
নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি
ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ
নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক
জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত