শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সাংবাদিক নিজাম উদ্দিনের নাগরিক শোক সভা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সাংবাদিক নিজাম উদ্দিনের নাগরিক শোক সভা
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে সাংবাদিক নিজাম উদ্দিনের নাগরিক শোক সভা

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ‘মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে মিরসরাইয়ের সাংবাদিকতার বাতিঘরখ্যাত মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, মিরসরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এসময় এমপি বলেন, ‘সাংবাদিক নিজামের সাথে আমার অনেক স্মৃতি আছে। তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি। আমি সবসময় তার পরিবারের পাশে থাকবো।’
৮০’র দশকে মিরসরাইয়ের স্থানীয় সাংবাদিকতার পুরোধা নিজাম উদ্দিনের নাগরিক শোক সভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফছার, স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব এনায়েত হোসেন নয়ন। প্রধান সমন্বয়কারী এনায়েত হোসেন মিঠু ও যুগ্ম মহাসচিব আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার। বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, বিজিএমইএ এর পরিচালক লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সমাজসেবক স্বপন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, নাগরিক কমিটির কো চেয়ারম্যান সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, আলহাজ্ব সেলিম উদ্দিন, জাফর উদ্দিন, পার্টেক্স গ্রুপের নির্বাহী পরিচালক নুরুন নবী আজাদ, মজহারুল হক উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্যা চৌধুরী, নাগরিক কমিটির যুগ্ম মহাসচিব সাংবাদিক নুরুল আলম, বিপুল দাশ, নির্বাহী সদস্য সাংবাদিক এম মাঈন উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু প্রমুখ।
ওইদিন সকাল ১১টা থেকে শুরু হওয়া নাগরিক শোক সভায় শোক বহিতে মন্তব্য ও স্বাক্ষর, কালো ব্যাচ ধারণ ছাড়া মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের বর্ণাঢ্য জীবনের ওপর নির্মিত প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়। যা প্রযোজনা করে মিরসরাই উপজেলা নাগরিক কমিটি।





আর্কাইভ