শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে নানার বাড়ী বেড়াতে এসে ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে নানার বাড়ী বেড়াতে এসে ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে নানার বাড়ী বেড়াতে এসে ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে মাটি বহনকারী টাক্টরের চাপায় না ফেরার দেশে চলে গেল সাইফ আহমেদ (৫) নামের এক শিশু। সে উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের হিফজুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের রাবেল মিয়ার ফিশারি থেকে ঠিকাদার মন্নান মিয়া ট্রাক্টর বোঝাই করে ওই গ্রামের তোফায়েল মিয়ার বাড়িতে মাটি নিয়ে আসছিলেন। গতকাল শনিবার সকালে নিহত শিশু সাইফ মায়ের সাথে ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। মাটি উত্তোলনকালিন সময় বিকেল ৫ টার শিশুটি সড়কের পাশে বসা ছিল। এ সময় সময় মাটি বোঝাই ট্রাক্টর শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। খবর পেয় আহত সাইফের স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ট্রাক্টরটি আটক করা হয়েছে বলে তিনি জানান।

উৎসবমুখর পরিবেশে লোকনাথ ব্রম্মচারীর পাদুকা উৎসব : মহিলার স্বর্নের চেইন চুরি

নবীগঞ্জ :: নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ত্রিকালদর্শী পুরুষ লোকনাথ ব্রম্মচারীর পাদুকা উৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্যদিয়ে ২৫ ফেব্রুয়ারী শনিবার অনুষ্টিত হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল শ্রীমদভাগবত গীতা পাঠ,অধিবাসকৃত্য,হরিনাম লীলা সংকীর্তন,পুজা ভোগরাগ ও প্রসাদ বিতরন।নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবাসংঘের উদ্যোগে আক্রমপুর মন্দিরে,সোজাপুর লোকনাথ সংঘের উদ্যোগে,আদিত্যপুর লোকনাথ সংঘের উদ্যোগে,জয়নগর লোকনাথ সংঘের উদ্যোগে, শাখোয়া লোকনাথ সংঘের উদ্যোগে,মুক্তাহার লোকনাথ সংঘের উদ্যোগে পৃথক পৃথকভাবে লোকনাথ ব্রম্মচারী বাবার পাদুকা উৎসব পালন করা হয়েছে। সোজাপুর লোকনাথ সংঘের উৎসবে গীতাপাঠ করেন পংকজ ভট্টাচার্য্য, আক্রমপুর মন্দিরে গীতাপাঠ করেন সুনামগঞ্জের শ্রী মহানাম ব্রত চক্রবর্ত্তী লিটন,শ্রী অজিত কুমার দাশ,শ্রী সঞ্জয় দাশ। নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবা সংঘের উৎসব কমিটির সভাপতি সাধন চন্দ্র দাশ এবং সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টুর সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ,সুবিনয় কর,লোকনাথ সেবাসংঘের সাবেক সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, নিতেশ রায়, উপজেলা বিএরপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক সময় পত্রিকার ভারপ্রাপ্ত সস্পাদক মোঃ সেলিম তালুকার, পৌরসভার প্যানেল মেয়র জাহেদ চৌধুরী, দিলীপ বনিক, বিধান ধর,রঞ্জু দাশ,প্রজেশ রায় নিতন, নীলকণ্ঠ সুত্রধর, সুজিত পাল,বিষ্ণুপদ আচার্য্য,চারু দেব,পরিতোষ বনিক,শৈলেশ দত্ত,শিক্ষক রানা চন্দ্র দাশ,শিক্ষক প্রদীপ কুমার দাশ,হরিশংকর দাশ,শুভাশীষ চক্রবর্ত্তী সুবল,লিপন মালাকার, রিপন দেব,বিপুল দাশ সহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ। ১২ ফালগুন ১৬ প্রহরব্যপী লীলা কীর্তনে কীর্তন পরিবেশন করেন ভারতের সুষেন বৈদ্য,সুনামগঞ্জের মিন্টু সরকার,সুবোধ দাশ বাচ্চু,নবীগঞ্জের সঞ্জয় কৃষ্ণ দাশ,শ্রীমতি সাগরিকা দাশ। এছাড়া সোজাপুর লোকনাথ সংঘের উদ্যোগে ২৩ তম বর্ষ উৎসব অনুরুপ অনুষ্টানমালার মধ্য দিয়ে লোকনাথ ব্রম্মচারীর পাদুকা উৎসব পালন করা হয়েছে। সংঘের সভাপতি অসিত বরন পালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নেপাল পালের সার্বিক পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,সাংগঠনিক সম্পাদক তনুজ রায়,বিভু আচার্যা,সহ সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র পাল,অর্থ সম্পাদক বিমল চন্দ্র পাল,বাবুল মালাকার,সাংগঠনিক বিজয় রায়,রুবেল রায়,স্বপন পাল,অজিত পালসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ। এতে কীর্তন পরিবেশন করেন,হবিগঞ্জ কবির পুরের শ্রীমতি লক্ষী রানী,শ্রীযুক্ত পলাশ রায়,বানিয়াচংয়ের শ্রীযুক্ত কানু চক্রবর্ত্তী। অনুষ্টানে নবীগঞ্জ শহরের আক্রমপুর লোকনাথ মন্দিরে ভক্তবৃন্দের উপছেপড়া ভীরে এক মহিলার গলা থেকে ১ ভরি ওজনের একটি স্বর্নের চেইন চুরির ঘটনা ঘটেছে।

নবীগঞ্জে “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প” প্রদর্শনী সম্পন্ন


নবীগঞ্জ :: নবীগঞ্জে “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প” (এলডিডিপি) এর সহযোগীতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩” দিনব্যাপী অনুষ্ঠিত হয়। ২৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় প্রদর্শনী শুরু হয় এবং পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুননবী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবীব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল, মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ শাহজাহান ও গীতাপাঠ করেন জয়ন্তী ভট্রাচার্য্য। প্রদর্শনীতে ৩টি ক্যাটাগরীতে ৯ জনকে পুরস্কার প্রদান করা হয় এবং ৩০টি স্টল স্থান পায়। বড় পশু ক্যাটাগরীতে ১ম সৈয়দুল ইসলাম, ২য় লয়লুর রহমান লালন, ৩য় শামীম আহমদ, মাঝারী ক্যাটাগরীতে ১ম হিফজুর রহমান, ২য় তাছকিন আহমদ, ৩য় সাকিব আল হাসান, পোষাপ্রাণী ক্যাটাগরীতে ১ম আশরাফ ফাহাদ, ২য় নুরুল আমিন, ৩য় শাহীদ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলাদ গাজী বলেন স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ, আজ যাদেরকে নিয়ে আয়োজন শত বাধা বিপত্তি ও চালেঞ্জ মোকাবেলা করে দেশের খাদ্য ও পুষ্টির চাকা সচল রেখেছেন, সেই খামারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার বলেন বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা অর্জনে ও ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন। মেলায় বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত হয়ে প্রদর্শনী সফল ও স্বার্থক করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





সকল বিভাগ এর আরও খবর

কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)